বুকের ভেতর অজানা আশংকা
তাড়া করছে বার বার,
যা কিছু একান্ত আমার
তার সবই যেন ফ্যাকাসে।
সকল আশংকা মিথ্যে করে দিয়ে
আমার তিলে তিলে গড়া স্বপ্নের
সবটুকু সীমানা পেরিয়ে,
স্বপ্নের রাজ্যে বিজয়ীর বেশে
ভালোবাসার পতাকা মিছিল হবে তো?
স্বপ্নীল আকাশের সবটুকু
কালো মেঘ সরে গিয়ে
ঝলমলে কাঙ্ক্ষিত দিনের দেখা পাবো তো?
আমার সকল আশংকার সমাধি হোক।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



