somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহলান সাহলান হে মাহে রমাদ্বান

১২ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরবী নবম মাসের নাম রমাদ্বান। (রমাদ্বান) শব্দটি (রমদ্ব) শব্দ হতে উদ্ভূত। এর অর্থ জ্বালিয়ে-পুড়িয়ে দেয়া। রমাদ্বান শরীফ-এর রোযা মানুষের পাপসমূহকে জ্বালিয়ে দেয়। এ থেকেই এ মাসের নামকরণ হয় রমাদ্বান।

আর (ছিয়াম) ক্রিয়ামূলটি (ছওম) শব্দমূল থেকে উদ্ভূত। অর্থ- রোযা, পানাহার ও নির্জনবাস থেকে বিরত থাকা।

মাহে রমাদ্বান শরীফ-এর ফযীলত সম্পর্কে বহু হাদীছ শরীফ বর্ণিত হয়েছে। হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “যে ব্যক্তি মাহে রমাদ্বান শরীফ-এর শুরু হতে শেষ পর্যন্ত রোযা রাখবে সে ওই দিনের মত নিষ্পাপ হবে যেদিন সে জন্মগ্রহণ করেছে।” (মুসলিম শরীফ)
আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “বান্দারা যদি মাহে রমাদ্বান শরীফ-এর ফযীলত সম্পর্কে জানতো তাহলে অবশ্যই তারা এ আকাঙ্খা করতো, যেন সারা বছরই মাহে রমাদ্বান শরীফ হয়।” (ইবনে খুজাইমা)
হাদীছ শরীফ-এ আরো ইরশাদ হয়েছে, “রোযাদারের ঘুম ইবাদতের শামিল, রোযাদারের নিশ্চুপ থাকা তাছবীহ পাঠের মধ্যে পরিগণিত, রোযাদারের দোয়া নির্ঘাত কবুলযোগ্য এবং রোযাদারের আমলের ছওয়াব দ্বিগুণ-বহুগুণে বৃদ্ধি করে দেয়া হয়।” (কানযুল উম্মাল)
হাদীছ শরীফ-এ আরো বর্ণিত রয়েছে, আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “যে ব্যক্তি ঈমান ও ইখলাছের সাথে মাহে রমাদ্বান শরীফ-এর রোযা রাখবে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করা হবে এবং যে ব্যক্তি ঈমান ও ইখলাছের সাথে মাহে রমাদ্বান শরীফ-এর রাত্রি ইবাদতে কাটাবে তারও পূর্বের গুনাহসমূহ ক্ষমা করা হবে এবং যে ব্যক্তি ঈমান ও ইখলাছের সাথে ক্বদরের রাত্রি ইবাদতে কাটাবে তারও পূর্বকৃত গুনাহসমূহ ক্ষমা করা হবে।” (বুখারী শরীফ, মুসলিম শরীফ)

অতএব, রহমত, মাগফিরাত ও নাজাত লাভের মহিমান্বিত মাহে রমাদ্বান শরীফ-এ দিনের বেলা রোযা রেখে আর রাতের বেলা তারাবীহ ও তাহাজ্জুদ নামায পড়ে এবং কুরআন শরীফ তিলাওয়াত করে এর হক্ব আদায় করা উচিত।
আয় আল্লাহ পাক! আমাদের সকলকে মাহে রমাদ্বান শরীফ-এর যথাযথ হক্ব আদায় করতঃ তার রহমত, বরকত, সাকীনা, মাগফিরাত ও নাজাতের পরিপূর্ণ হিস্সা দান করুন। (আমীন)
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×