somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আঞ্চলিক শক্তি হিসেবে দৃশ্যমান হয়ে উঠছে বাংলাদেশ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদ্যুত ঘাটতি মোকাবেলায় পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন সরকারের একটি শুভ উদ্যোগ। তবে ঋণ বাতিলের পর পদ্মা সেতু নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তা পদ্মা ও যমুনার ওপারের তিন কোটি মানুষের জন্য বেদনাদায়ক ঘটনা।
যুক্তরাজ্যের প্রভাবশালী সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট এমন মন্তব্য করেছে। সাপ্তাহিকীটি ৬ ফেব্রুয়ারির সংখ্যায় লিখেছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশ আঞ্চলিক শক্তি হিসেবে দৃশ্যমান হয়ে উঠছে। দেশটি গত বছর তার প্রথম স্যাটেলাইট কেনার ক্রয় আদেশ দিয়েছে। এই গেল সপ্তাহেই ঘোষণা করেছে তার প্রথম সাবমেরিন কেনার পরিকল্পনা। এ ছাড়া কোন একক প্রকল্পে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণের কাজও শুরু করেছে দেশটি।
তবে পারমাণবিক কেন্দ্র থেকে যে বিদ্যুত পাওয়া যাবে তা দেশটির বিদ্যুত ঘাটতি মোকাবেলায় সক্ষম হবে। আর এতে ২০২০ সাল নাগাদ দেশে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুতে উৎপাদনে সরকারের যে লক্ষ্যমাত্রা রয়েছে, সে লক্ষ্যমাত্রা পূরণেও এটা হবে একটি বড় পদক্ষেপ।
বিশ্বে বাংলাদেশের রেকর্ডের অভাব নেই। এই দেশটি বিশ্বের একটি জনবহুল দেশ। ১৯৪৭ সালে ভারতের কাছ থেকে পৃথক হওয়ার পর বর্তমানে দেশটির রাজধানী ঢাকা হচ্ছে দ্রুত বর্ধনশীল একটি শহর। পুরুষের চেয়ে নারী নেতৃত্বই দেশটিকে বেশি দিন ধরে শাসন করছে। বিশ্বের সর্ববৃহৎ এনজিও (ব্র্যাক) অবস্থান এই দেশটিতেই। তা সত্ত্বেও দেশটির এক-তৃতীয়াংশ মানুষ (পাঁচ কোটি ৩০ লাখ) এখন দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম অবকাঠামো প্রকল্পের অবস্থানও বাংলাদেশেই। তিন শ’ কোটি ডলারের এই প্রকল্পটি হচ্ছে পদ্মা নদীর ওপর নির্মিতব্য একটি সেতু। এটি নির্মিত হলে প্রায় দশ কিলোমিটার দীর্ঘ এ সেতুটিই হবে বিশ্বের দীর্ঘতম সেতু। যদিও বাংলাদেশ সরকার গত ৩১ জানুয়ারি বিশ্বব্যাংকের কাছ থেকে অর্থায়নের প্রস্তাব প্রত্যাহারের পর এ সেতু নির্মাণ অনিশ্চিত হয়ে পড়েছে। এ সেতু নির্মাণে ব্যাংকটির এককভাবে স্বল্প সুদে ১২০ কোটি ডলার ঋণ প্রদানের কথা ছিল।
বিশ্বব্যাংকের ঋণ প্রস্তাব প্রত্যাহারের পর অপর দুই দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সিও এ সেতুর অর্থায়ন থেকে সরে দাঁড়িয়েছে। সবমিলিয়ে তাদের ৩শ’ কোটি ডলার অর্থায়নের কথা ছিল। সরকার এ ঋণ পেতে ব্যর্থ হওয়ায় পদ্মা-যমুনা দ্বারা পৃথক হওয়ার দেশটির দক্ষিণাঞ্চলের তিন কোটি মানুষ যোগাযোগ বিচ্ছিন্নই থেকে যাচ্ছে। এটা ওই অঞ্চলের মানুষের জন্য বেদনাদায়কই বটে।
অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, বাংলাদেশ আঞ্চলিক শক্তি হিসেবে দৃশ্যমান হয়ে উঠছে। দেশটি গত বছর তার প্রথম স্যাটেলাইট কেনার জন্য ক্রয় আদেশ দিয়েছে। শুধু তাই নয়, এই গেল সপ্তাহেই বাংলাদেশ ঘোষণা করেছে তার প্রথম সাবমেরিন কেনার পরিকল্পনা। এ ছাড়া কোন একক প্রকল্পে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণের কাজও শুরু করছে দেশটি।
দীর্ঘ ৫০ বছর পর সরকার এই প্রকল্প বাস্তবায়নে দাতা পেয়েছে। তিনি হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। অন্য আন্তর্জাতিক সহযোগীদের চেয়ে পুতিনের আর্থিক শর্ত কম হলেও, রাজনৈতিকভাবে তা দুর্নিবার।
বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে এই ২০০৭ সালেই সেনাবাহিনী তাদের প্রশাসন বসিয়ে দুই নেত্রীকে কারারুদ্ধ করে রাজনৈতিক কর্মকা-ের ওপর হস্তক্ষেপ করে। অথচ এই দেশই রাশিয়া থেকে ১শ’ কোটি ডলারের অস্ত্র কিনছে। ২০১৩ সালে রাজনীতিকে সামরিক বাহিনীর হস্তক্ষেপের যে ঝুঁকির কথা শোনা যাচ্ছে, এই অস্ত্র কেনার ঘটনা তাদের খুশি করার একটি পদক্ষেপ হতে পারে।
এই অস্ত্র কেনার বিষয়টি তুলনামূলকভাবে কম ব্যয়সম্পন্ন। বরং দেশটির প্রথম যে পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে তা তুলনামূলক ব্যয়বহুল। এ প্রকল্পে ২শ’ থেকে ৪শ’ কোটি ডলার ব্যয় হতে পারে। তবে রাশিয়া এ প্রকল্প শুরু করতে ৫০ কোটি ডলার প্রদানে সম্মত হয়েছে। রাশিয়ার সরকারী প্রতিষ্ঠান রোসাটম বাংলাদেশের রূপপুরে এই বিদ্যুত কেন্দ্র স্থাপন ও পরিচালনা করবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ শীঘ্রই পারমাণবিক বিদ্যুত কেন্দ্রসংবলিত এশিয়ার সপ্তম দেশে পরিণত হবে।
বাংলাদেশের বিদ্যুত সমস্যা রয়েছে। বিশ্বব্যাংকের মতে, বিশ্বে এমন কোন দেশ নেই যেখানে ব্যবসার জন্য বিদ্যুত পাওয়া কষ্টকর ব্যাপার। ব্যাংকটির সর্বশেষ ‘ডুইং বিজনেস সার্ভেতে’ ১৮৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮৫তেই। অধিকন্ত দেশটির ৬০ ভাগ মানুষ এখন বিদ্যুত পাচ্ছে না। ফলে দুটি পারমাণবিক বিদ্যুত কেন্দ্র থেকে যদি দুই হাজারেরও বেশি মে. ও. বিদ্যুত পাওয়া যায় তা হলে তা হবে সরকারের বিদ্যুত সমস্যা সমাধানে শুভ উদ্যোগ। আর রাশিয়ান ওই বিদ্যুত কেন্দ্র থেকে যে বিদ্যুত পাওয়া যাবে তা দেশটির বিদ্যুত ঘাটতি মোকাবেলায় সক্ষম হবে। আর এতে ২০২০ সাল নাগাদ দেশে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের সরকারের যে লক্ষ্যমাত্রা রয়েছে, সে লক্ষ্যমাত্রা পূরণেও এটা হবে একটি বড় পদক্ষেপ।
দীর্ঘমেয়াদে বাংলাদেশের জ্বালানি খাতের সমস্যা মোকাবেলার মিশ্র উদ্যোগ রয়েছে। এটি হচ্ছে কয়লা ও মিয়ানমার বা মধ্যপ্রাচ্য থেকে গ্যাস আমদানির মাধ্যমে। তবে পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত থাকলেও, প্রধান দুই দলই পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের ধারণার সঙ্গে একমত।
তবে ২০৩০ সাল নাগাদ পারমাণবিক বিদ্যুত কেন্দ্র থেকে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুত পাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। সেটি হলো বিদ্যুত কেন্দ্রের কুলিং সিস্টেমের। এ জন্য একটি বড় নদী প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে পদ্মার তীরে পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন করা নিরাপদ।
এ বিদ্যুত কেন্দ্র পরিচালনার জন্য বাংলাদেশের ইউরেনিয়াম নেই। রাশিয়া এ বিদ্যুত কেন্দ্রের রিএ্যাক্টর পরিচালনার জ্বালানি প্রদান করবে। এক্ষেত্রে বাংলাদেশের জনগণ ও প্রতিবেশী দেশ ভারত এই পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের নিরাপদ উপকরণ পরিবহন নিয়ে কিছুটা উদ্বিগ্ন। চট্টগ্রাম বন্দর থেকে সড়ক পথেই এই উপকরণ পরিবহন করতে হবে এবং সেটি পদ্মা পার হয়ে যেতে হবে। এক্ষেত্রে দ্রুত পদ্মা সেতুর কাজ সম্পন্ন না হলে শেষ পর্যন্ত নৌপথেই এই পারমাণবিক উপকরণ পরিবহন করতে হতে পারে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×