somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজত ইসলাম নামক সংগঠনের উৎপত্তি এবং ক্রমবিকাশ প্রসংগ.

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১. বৃহত্তম কওমী মাদ্রাসা হেফাজত পরিষদ তথা কওমী মাদ্রাসা শিক্ষার সাথে সম্পৃক্ত সকল শিক্ষকদের সমন্বয়ে একটি সংগঠন হেফাজতে ইসলাম ২০০৮ সালের ১৩ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। কওমী ম্রাদাসা শিক্ষার উন্নয়ন এবং এ শিক্ষার বাস্তবভিত্তিক হেফাজতের লক্ষ্যে উক্ত সংগঠনটি আত্মপ্রকাশ করে ্বৃহত্তর চট্টগ্রামে প্রায় ৩৫০০-৪০০০ কওমী মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি এ সংগঠনর সাথে জড়িত রয়েছেন বলে জানা যায়।
২. হেফাজতে ইসলাম নামক কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর মাদ্রাসা শিক্ষায় অভ্যন্তরীণ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলেও প্রকাশ্যে কোন সভা-সমাবেশ করেনি। ইসলামী রাজনীতি বন্ধের বিষয়ে বিভিন্ন সময়ে আলোচনা সমালোচনা হলে কওমী মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিগণ এর বিরুদ্ধে অবস্থান নেন। তারা বিভিন্ন সময়ে সভা/সেমিনিার শিক্ষানীতি এবং ইসলামী রাজনীতি বন্ধের প্রতিবাদে বক্তব্য/বিবৃতি প্রদান করে আসছিলেন। তারা প্রথমে ২৪ ফেব্র“য়ারি ২০১০ তারিখ বৃহত্তর কওমী মাদ্রাসার পক্ষে চট্টগ্রামের লালদীঘি মাঠে এক সমাবেশের আয়োজন করে। কিন্তু উক্ত তারিখে পুলিশ লালদীঘিতে সমাবেশের অনুমতি প্রদান না করলেও তারা সমাবেশ সফল করার জন্য হাটহাজারী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হলে বালুচরা নামক জায়গায় আসলে পুলিশের সাথে হেফাজত কর্মীদের সংঘর্ষ বাাঁধে। মূলত: এখান থেকেই তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পায়।
৩. গত ২৪ ফেব্র“য়ারি ২০১০ তারিখ লালদিঘী ময়দানে সমাবেশের অনুমতি প্রদান না করা এবং পুলিশের সাথে সংঘর্ষের প্রতিবাদে ইতিমধ্যে আহমদ শফির নেতৃত্বে হাটহাজারী গ্র“প ২৬ ফেব্র“য়ারি ২০১০ তারিখে মসজিদে মসজিদে দোয়া মহাফিল, ২৮ মার্চ ২০১০ তারিখে হাটহাজারীতের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো: আব্দুল্লাহ অংশ গ্রহণ করেন।
৪. ৩০ ও ৩১ ডিসেম্বর ২০১০ তারিখে হেফাজতে ইসলাম চট্টগ্রামাস্থ ওয়াসার মোড়ে জমিয়াতুল ফালহ জামে মসজিদের সামনে ০২ দিন ব্যাপী একটি ইসলামী মহাসম্মেলন করে। উক্ত মহাসম্মেলনে ভারত, পাকিস্থান ও সৌদআরব সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৮ থেকে ২০ হাজার লোকের সমাগম হয়।
৫. ২০১০ সালে সংগঠনটি ৫১ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করে। এ ছড়া চট্টগ্রাম মহানগরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট একটি আলাদা কমিটি গঠন করে। কেন্দ্রীয় কমিটিতে ঢাকা, বরিশাল, খূলনা, সিলেট ও কুমিল্লাসহ দেশের অন্যান্য এলাকার কওমী মাদ্রাসার প্রতিনিধিগণ অন্তর্ভুক্ত হন।
৬. ২২ও ২৩ ডিসেম্বও ২০১০ তারিখ, ৬ ও ৭ ডিসেম্বও ২০১১ তারিখ ৭ ও ৮ ডিসেম্বর ২০১২ তারিখ চট্টগ্রাম ওয়াসার মোড়ে ০২ দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক তৎপরতার গতি বৃদ্ধি পায়।
৭. ০৪ অক্টোবর ২০১২ তারিখ হেফাজতে ইসলাম বিভিন্ন ইস্যু নিয়ে লালদিঘী ময়দানে সমাবেশ করে। ইস্যুগুলো হলো মহানবী হযরত মোহাম্মদ (সা) নিয়ে আমেরিকার জনৈক ইহুদী নাগরিক কর্তৃক চলচ্চিত্র নির্মাণ ও ফ্রান্সের একটি কার্টুনে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ।
৮. ১৬ ফেব্র“য়ারি ২০১৩ তারিখে হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত ওলামা মাশায়েখদের সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী মাদ্রাসার মোহতামীম আল্লামা শফী। সভায় বাংলাদেশে অন লাইন এক্টিভিষ্ট নেটওয়ার্ক এর উদ্যোগে শাহবাগ চত্বরে চলমান যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে আন্দোলনের নামে কোরআন সুন্নাহ এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড/প্রচারণা এবং ওলামা মাশায়েখদের করণীয় নিয়ে সমালোচনা করা হয়। মূলত: এখান থেকেই তারা কঠোর অবস্থানে চলে যায় এবং মতিঝিল শাপলা চত্বরে বৃহৎ সমাবেশের আয়োজন করে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×