somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতের আড়ালে জঙ্গিরা তৎপর!

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে হেফাজতে ইসলামের আড়ালে জঙ্গিরা আবার সক্রিয় হচ্ছে – এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম৷ তাঁর দাবি, এর নেপথ্যে আছে জামায়াতে ইসলামী, যারা হেফাজতকে সামনে রেখে এ তত্‍পরতা শুরু করেছে৷

একটি বিদেশি পত্রিকাও এ রকম খবর দিয়েছে৷ তাদের প্রতিবেদনেও হেফাজতের আড়ালে জঙ্গিদের সক্রিয় হওয়ার তথ্য জানানো হয়েছে৷ সেই প্রতিবেদন ধরেই ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের কাছে পরিস্থিতি জানতে চাইলে তিনি ডয়চে ভেলেকে বলেন যে, তাদের কাছেও এ ধরণের তথ্য রয়েছে৷ শুধু তাই নয়, তাঁর কথায়, এই জঙ্গিদের সংগঠিত করতে কাজ করছে জামায়াতে ইসলামী৷

মনিরুল ইসলাম জানান, তাদের কাছে যে তথ্য রয়েছে তাতে দেখা যায় হেফাজতে ইসলামের অর্থের প্রধান যোগানদাতা জামায়াত৷ আর হেফাজতে ইসলামের মধ্যেই জামায়াতের লোকজন থাকায়, এরই মধ্যে হেফাজত অরাজনৈতিক চরিত্র হারিয়ে রাজনৈতিক চরিত্র পেয়েছে৷ আর ভেতরে ভেতরে সংগঠিত করা হচ্ছে জঙ্গিদের৷

রবিবার (০৫.০৫.১৩) ঢাকা অবরোধের নামে মতিঝিল এলাকায় প্রায় ৮ ঘণ্টা তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা৷ এতে মতিঝিল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়৷ হেফাজতের কর্মীরা দোকানপাট, মার্কেট, বাণিজ্যিক ভবন, অফিস, গাড়ি সব কিছুতে আগুন ধরিয়ে দেয়৷

তিনি বলেন, এ জন্য হেফাজত ও জামায়াতের ওপর তারা যেমন নজরদারি বাড়িয়েছেন তেমনই জঙ্গি সংগঠনগুলোর ওপরও নজরদারি বাড়ানো হয়েছে৷ তাঁর মতে, জামায়াতে ইসলামী নিজেদের, বিশেষ করে যুদ্ধাপরাধীদের রক্ষায় এখন জঙ্গি সংগঠনগুলোকে কাজে লাগাতে চায়৷ জামায়াতের সুবিধা হলো, অনেক জঙ্গি সংগঠনেই জামায়াত শিবিরের সাবেক নেতা-কর্মীরা রয়েছেন৷

এ নিয়ে নিরপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রশীদ (অব.) ডয়চে ভেলেকে জানান, হেফাজতে ইসলামের জঙ্গি চরিত্র স্পষ্ট৷ তাদের আচার-আচরণ এবং কর্মসূচি দেখলেও তা বোঝা যায়৷ তবে তিনি বলেন, বাংলাদেশের জন্য আশঙ্কার বিষয় হলো এই হেফাজত ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে সহানুভূতি পাচ্ছে৷ তাই তারা যদি আরো বিস্তৃত হয়, তা বাংলাদেশের জন্য চরম ক্ষতির কারণ হবে৷ ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রশীদ জানান, জামায়াত এখন তার অস্তিত্বের কারণেই হেফাজতের সহয়াতা নেবে৷ আর হেফাজতও তার শক্তি বাড়াতে তা লুফে নেবে৷

কিন্তু তার সঙ্গে জঙ্গিদের কি সম্পর্ক? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলির গোপন জঙ্গি গ্রুপ আছে৷ দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পর, জামায়াত-শিবিরের সহিংস প্রতিক্রিয়ায় তা আবারো প্রমাণিত হয়েছে৷ আর হেফাজত ঢাকা অবরোধ এবং শাপলা চত্তরে সমাবেশের নামে যা করেছে, তাও তাদের চরিত্রকে স্পষ্ট করেছে৷ তাই এখন স্বাভাবিক কারণেই জঙ্গিরা সামনে চলে আসার চেষ্টা করবে৷ সেজন্য জামায়াত-হেফাজতের স্বার্থ অভিন্ন হওয়ার কোনো কারণ নেই৷

বাংলাদেশে এ পর্যন্ত মোট পাঁচটি জঙ্গি সংগঠন নিষিদ্ধ করা হয়েছে৷ এর বাইরেও ছোট বড় ১০টির মতো জঙ্গি সংঠনের অস্তিত্বের কথা জানা যায়৷ তবে যাদের নিষিদ্ধ করা হয়েছে, তাদের তত্‍পরতাও থেমে নেই৷ যুগ্ম কমিশনার মরিরুল ইসলাম স্বীকার করেন যে, তাদের ধারাবাহিক অভিযানে অনেক জঙ্গি নেতা-কর্মী গ্রেপ্তার হলেও তাদের শক্তি এখনো আছে৷ তাঁর দাবি, তাদের আরো শক্তিশালী করার চেষ্টায় আছে হেফাজতের নেতৃত্বে জামায়াত৷

তবে এ ব্যাপারে হেফাজত ও জামায়াতের বক্তব্য জানা যায়নি৷ এর মূল কারণ, জামায়াতের শীর্ষ নেতারা এখন কারাগারে৷ আর যাঁরা বাইরে আছেন তাঁরা অনেকটা আত্মগোপনে৷ তাঁদের পাওয়া যায় না৷ কোনো বক্তব্য থাকলে তাঁরা তাঁদের ওয়েবসাইটের মাধ্যমে বিবৃতি দেন৷ এছাড়া, হেফাজতের নেতারাও এ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন৷ তথ্যসূত্র: ডিডাব্লিউ
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×