somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এশিয়ার নতুন এনার্জি পাওয়ার বাংলাদেশ!!!

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক আদালতে ভারতের সঙ্গে মামলায় সমুদ্রে প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ ২০ হাজার বর্গকিলোমিটার এলাকার ওপর অধিকারের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এতে করে বাংলাদেশ জ্বালানি খাতে এশিয়ার নতুন শক্তিতে পরিণত হতে পারে। সেই সঙ্গে সমুদ্রে থাকা সম্ভাব্য ১০০ থেকে ২০০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হলে বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদক দেশগুলোর অন্যতম হতে পারে বাংলাদেশ।

জাপানভিত্তিক অনলাইন সাময়িকী দ্য ডিপ্লোম্যাটের এক নিবন্ধে এ তথ্য উল্লেখ করা হয়েছে। ‘বাংলাদেশ : এশিয়া’স নিউ এনার্জি সুপার পাওয়ার?’ শিরনামে প্রকাশিত নিবন্ধটি লিখেছেন সান ফ্রান্সিসকো উপসাগরীয় এলাকার গবেষক জ্যাক ডেচ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ ২০০ ট্রিলিয়ন ঘনফুট বলে ধারণা করা হয়। এ বছরের মধ্যে পেট্রোবাংলা নতুন ১৮টি তেল-গ্যাস ব্লক ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করবে। জ্বালানি বিশেষজ্ঞদের অনেকে ধারণা করছেন, সম্ভাব্য মজুদ গ্যাসের উত্তোলন সম্ভব হলে বাংলাদেশ বিশ্বে অন্যতম সেরা গ্যাস উত্তোলনকারী দেশে পরিণত হবে।
প্রসঙ্গত, জাপানভিত্তিক সাময়িকীটিতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদি বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ পায়।

বাংলাদেশের সমুদ্র সম্পদ বিষয়ে নিউইয়র্কের গবেষণা প্রতিষ্ঠান সেঞ্চুরি ফাউন্ডেশনের নীতিনির্ধারণ সহযোগী নিল ভাটিয়া বলেন, বঙ্গোপসাগরের জ্বালানি বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনতে পারে। বিদেশি বিনিয়োগকারীরা খুবই আগ্রহ নিয়ে বাংলাদেশের দিকে ঝুঁকবে। তবে কেউ কেউ প্রকৃত মজুদ সম্পর্কে জানার আগে এতটা উৎসাহব্যঞ্জক মন্তব্য করতে রাজি নন।

প্রাকৃতিক সম্পদ নিয়ে কাজ করা মান্নার এনার্জির পরামর্শক রবিন মিলস বলেন, বাংলাদেশে ১০০ থেকে ২০০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আছে কিনা সে ব্যাপারে কেউ নিশ্চিত নন। বাংলাদেশে মজুদের বিষয়টি প্রমাণিত কিছু নয়। এটি কেবল ধারণার ওপর বলা হচ্ছে। তাই গ্যাসের মজুদ থাকার বিষয়ে ফিফটি ফিফটি চান্স রয়েছে।
এদিকে গ্যাস উত্তোলনে বেশ কয়েকটি সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে। নিবন্ধে বলা হয়, সম্পদ সমৃদ্ধ এলাকাটিতে বিনিয়োগের ক্ষেত্রে এখনো উঁচু ঝুঁকি বিদ্যমান। বাংলাদেশের চরম রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র্য এবং ভর্তুকিনির্ভর অর্থনীতি জ্বালানি অবকাঠামো নির্মাণ-ব্যয় সীমিত করে দেয়। তবে নিবন্ধে এও বলা হয়েছে, দারিদ্র্য ও সংঘাতের মহামারী ছড়িয়ে পড়লেও নাইজেরিয়া, শাদ এবং ভেনিজুয়েলার মতো দেশগুলো তেলের বাজারে ভালো উন্নতি করেছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষাকে না বলুন। মাদ্রাসা শিক্ষা বন্ধ করুন।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪২

শুধু ভারত বিদ্বেষই না।

মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,

/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।

/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×