somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গন্তব্য কোথায়?

২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবেশী দেশ ভারত যখন বিশ্ব সেরা অর্থনীতির দ্বারপ্রান্তে, তখন অনেক ক্ষেত্রে সামাজিক সূচকে এগিয়ে থাকা বাংলাদেশে চলছে জ্বালাও-পোড়াও আর প্রাণহাণির ঘটনা। নিত্যশংকায় নাগরিক জীবন প্রায় বিপন্ন। প্রতিদিনই পুড়ছে কেউ না কেউ। প্রাণহানি আর গাড়ি পোড়ানো-ভাংচুরের ঘটনায় গোটা সমাজ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। থমকে যাচ্ছে প্রতিবছরই বাড়তে থাকা অর্থনীতি। দেশের বাইরে ইমেজ সংকট আর ভেতরে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ‘এগিয়ে যাওয়ার মানসিক শক্তি’ হারিয়ে যাচ্ছে উদ্যোক্তাদের। সবাই শংকায়, গন্তব্য কোথায়?
ব্যবসায়ীরা বরাবরই বলছেন, এসব বন্ধ হোক। তারা সম্ভাবনাময় এই দেশটিকে মধ্য আয়ের দেশে পরিণত করতে চান। তাদের মতে, ‘শুধু রাজনৈতিক স্থিরতা দিন, প্রবৃদ্ধি আরো তিন শতাংশ বাড়ানোর দায়িত্ব আমাদের।’
এমন সম্ভাবনার মধ্যেও সহিংসতার রাজনীতি বন্ধ হচ্ছে না। ইতিমধ্যে জান-মালের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। গত ২২ দিনে পেট্রোল বোমা, আগুন ও সংঘর্ষে মারা গেছে ২৭ জন। প্রায় সাড়ে ৩শ’ গাড়িতে আগুন দেয়া হয়েছ। ভাংচুর করা হয়েছে সাড়ে ৪শ’ গাড়ি। পাঁচ দফায় রেলেও নাশকতা চালানো হয়েছে। সর্বোপরি যে ক্ষতি সাধিত হয়েছে তা পুষিয়ে নেয়া দুরূহ হয়ে পড়বে যদি হরতাল-অবরোধ বন্ধ না হয়।
ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্য মতে, রাজনৈতিক অচলাবস্থার কারণে প্রতিদিন প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে। ইমেজ সংকট তো হচ্ছেই, যা টাকার অংকে নির্ধারণ করা সম্ভব নয়। ইতিমধ্যে উন্নত দেশগুলোর নাগরিকদের ভ্রমণেও সাবধানতা জারি করা হয়েছে। ভ্রমণ স্থগিত করেছে বিদেশি বিনিয়োগকারী, ক্রেতারাও। ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ বলেন, এ অবস্থা চলতে থাকলে এ খাতের প্রতিযোগী দেশ যেমন ভিয়েতনাম, ফিলিপাইনস, মায়নমার, ভারত প্রভৃতি দেশ এ সুযোগ গ্রহণ করতে পারে। এছাড়া এ খাতের ক্রেতা রাষ্ট্র ও প্রতিষ্ঠানসমূহ রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে নিরাপত্তার অজুহাতে পণ্যের দাম কমিয়ে দেয়ার সুযোগ নিতে পারে।
বাণিজ্য সংগঠনগুলো এই হরতাল-অবরোধে তাদের ক্ষয়ক্ষতির যে বিবরণ দিয়েছে তা স্বল্পোন্নত দেশ হিসাবে অনাকাঙ্ক্ষিত। এক দিনের অবরোধ-হরতালে ৬৯৫ কোটি টাকার পোশাক রফতানি বাধাগ্রস্ত হয়। কৃষি খাতে দিনে ক্ষতি হচ্ছে প্রায় ২৮৮ কোটি টাকা। পোল্ট্রি শিল্পে দিনে ক্ষতি ১৮ দশমিক ২৮ কোটি টাকা। হিমায়িত খাদ্য খাতে সেই ক্ষতি প্রায় ৮ কোটি টাকা। পরিবহন ও যোগাযোগ খাতে দিনে ক্ষতি ৩০০ কোটি টাকার বেশি।
জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, চলমান অবরোধে ২০ হাজার টন পাট-সুতা রফতানি কমেছে। পণ্য জাহাজীকরণ সময়মত না হওয়ায় ক্রেতারা বিক্রয় চুক্তি বাতিল করার হুমকি দিচ্ছে। অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শহিদুল করিম জানান, এ অবস্থা চলতে থাকলে দেশের ২৫০টি পাটকল অচিরেই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এভাবে প্রতিটি খাতই ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনৈতিক কর্মসূচির কারণে।
অর্থনীতিবিদ ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, বিশ্বজুড়ে যে প্রতিযোগিতা চলছে তাতে টিকে থাকার জন্য আমাদের যে উদ্যম ও পারিপার্শ্বিক সহায়ক ভূমিকা দরকার তা হচ্ছে না। বরং অবিরত সহিংস রাজনীতির শিকার হয়ে অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। অর্থনীতির ক্ষতি করে এমন রাজনীতি কাদের স্বার্থে-সেটিই এখন বড় প্রশ্ন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×