somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চার দেশের মধ্যে সম্পর্কের সোনালী সেতুবন্ধ গড়ে উঠছে

২২ শে জুন, ২০১৫ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই চার প্রতিবেশী দেশ সন্দেহ-সংশয়ের দেয়াল ভেঙ্গে নির্মাণ করতে যাচ্ছে সম্পর্কের এক সোনালী সেতুবন্ধ। ‘বিবিআইএন মোটর ভেহিক্যাল চুক্তি’ সম্পাদিত হওয়ায় চার দেশের মধ্যে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে অভিন্ন পরিবহন নেটওয়ার্ক। যা এই চার দেশের অর্থনীতিতে সঞ্চার করবে নবধারা এবং পারস্পরিক সম্পর্কে যোগ করতে যাচ্ছে নতুন মাত্রা। উপ-আঞ্চলিক সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধন সুদৃঢ়করণে এই চুক্তি যোগাযোগ কূটনীতির এক অনন্য মাইলফলক। আর এ অর্জনের মূল মানুষটি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদে সম্প্রতি ভুটানের থিম্পুতে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের মধ্যে সম্পাদিত বিবিআইএন মোটর-ভেহিক্যাল এগ্রিমেন্ট নিয়ে ৩০০ ধারায় প্রদত্ত এক বিবৃতিতে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, এই চুক্তির আওতায় আগামী ৬ মাসের মধ্যে চার দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা চালু হবে। আমরা পাশাপাশি থেকেও বিচ্ছিন্ন থাকতে চাই না। উন্নয়ন যাত্রায় হতে চাই সহযাত্রী। সংশয় ও অবিশ্বাসকে পেছনে ফেলে গড়তে চাই সম্পর্কের সোনালী সেতুবন্ধ।
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ওবায়দুল কাদের আসন্ন ঈদ সামনে রেখে ঘুরমুখো মানুষের আসা-যাওয়ার ক্ষেত্রে মহাসড়কগুলোতে কোন ভোগান্তি হবে না এমন আশ্বাস দিয়ে বলেন, ঈদ সামনে রেখে আগামীকাল (সোমবার) সকল স্টেক- হোল্ডারদের নিয়ে একটি সভা করবে যোগাযোগ মন্ত্রণালয়। এদিনে ঈদে ঘরমুখো মানুষের জন্য নেয়া পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হবে। তাই এবার ঈদে মহাসড়কগুলোতে কোন ভোগান্তি হবে না।
তিনি বলেন, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা, ঢাকা মহানগরীর প্রবেশ এবং বহির্গমণ পয়েন্টগুলো যানজট মুক্ত রাখা, মহাসড়কে যানজট মোকাবিলা, সড়ক নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে আমরা সক্রিয় রয়েছি। দেশব্যাপী সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীগণকে প্রস্তুত রাখা হয়েছে। এখন দেশব্যাপী মহাসড়কগুলো যান চলাচলের উপযোগী রয়েছে। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, সকল কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে প্রতিবারের মতো এবারও ঈদে ঘরমুখো মানুষ স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারবে এবং উৎসব শেষে কর্মস্থলে ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। দেশের মহাসড়কগুলো কোথাও যানজটের কারণ হবে না।
বহুল আলোচিত পদ্মা সেতুর ওপর দিয়ে চারলেনের মহাসড়ক নির্মিত হবে জানিয়ে মন্ত্রী ওয়াবদুল কাদের বলেন, পদ্মা সেতুতে নির্মিত হবে চার লেনের রাস্তা। ইতোমধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তিনি বলেন, পদ্মা সেতুর কালো মেঘ কেটে এখন আলো ঝলমল করছে। পদ্মার দু’পারে এখন সৃষ্টির মহোৎসব। চলছে নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। তিনি বলেন, ২ হাজার ৪ টন ক্যাপাসিটির হ্যামার এখন পদ্মা পারে চলে এসেছে। অক্টোবর হতে শুরু হতে যাচ্ছে মূল পাইলিংয়ের কাজ। এরইমধ্যে শুরু হয়ে যাবে নদী শাসনের মূল কাজ। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদ্মা সেতুতে চারলেন মহাসড়ক যুক্ত হবে।
চারদেশের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থার চুক্তি প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, সার্ব ফ্রেমের আওতায় একটি অভিন্ন সড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠার সর্বপ্রথম ভাবনাটি ভেবেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ভাবনা আজ পল্লবিত হয়েছে। অনেকটা ইউরোপের আদলে চারদেশের মধ্যে চলাচল করবে ব্যক্তিগত গাড়ি ছাড়াও যাত্রীবাহী এবং পণ্যবাহী পরিবহন। এতে চার দেশের মানুষের মধ্যে পিপল-টু-পিপল কন্ট্রাক্ট প্রতিষ্ঠার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে, যা দেশগুলোর অর্থনীতিতে সঞ্চার করবে গতিময়তা।
তিনি বলেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি তা সফল করতে চাই। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অতীতের যে কোন সময়ের চেয়ে এখন অধিক সুদৃঢ়। আঞ্চলিক ও উপ-আঞ্চলিক উদ্যোগসমূহের প্রতি আমাদের সরকারের রয়েছে সুদৃঢ় আস্থা ও সমর্থন।
মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ মহাসড়কের ১৯২ কিলোমিটারের মধ্যে ১৪০ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। ঢাকা-জয়দেবপুর চারলেনের কাজও শেষ পর্যায়ে। আগামী ঈদে এসব মহাসড়কে কোন দুর্ভোগ- ভোগান্তি থাকবে না। মেট্রোরেল সম্পর্কে তিনি বলেন, নতুন প্রজন্মের যোগাযোগের নেট ওয়ার্ক মেট্রোরেল প্রকল্পের কাজও এগিয়ে চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে ৮টি টেন্ডার আহ্বান করা হবে। এরপর আগামী ফেব্রুয়ারি মাসে মেট্রোরেলের কাজ শুরু হবে।
রাজধানীর যানজট প্রসঙ্গে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যানজট নগর জীবনের সবচেয়ে বড় বিড়ম্বনার নাম। এটা আমার একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এতে অনেকগুলো মন্ত্রণালয়ের সমন্বয় দরকার। সকলের সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমরা আশাকরি স্বস্তি দিতে পারব। সড়ক-মহাসড়কে দুর্ঘটনার কথা তুলে বলেন, সড়ক মহাসড়কে এখনো ঝরছে তাজা প্রাণ। ইতোমধ্যে ১৪৪ টি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। দৈনিক জনকণ্ঠ
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ সকাল ৯:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

×