somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ন্যায় বিচার বাংলাদেশে সম্ভব

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সালে চট্টগ্রামের ডালিম হোটেল ছিল এক মৃত্যুপুরী। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সমর্থকদের ধরে এনে এখানে নির্যাতনের পর হত্যা করা হতো। এসব অপকর্ম পরিচালিত হতো সে সময় চট্টগ্রাম অঞ্চলে আলবদর বাহিনীর প্রধান মীর কাসেম আলীর নেতৃত্বে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে। সে কারণেই ১৯৭১ সালে মীর কাসেম পরিচিত হয়েছিলেন ‘বাঙালি খান’ নামে। তখনকার মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ দুটি অভিযোগে মীর কাসেমকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। ২০১৪ সালের ৩০ নভেম্বর এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ একটি অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখেন। এখন আসামির পক্ষ থেকে রিভিউ আবেদন করা যাবে। তাতেও যদি মৃত্যুদণ্ড বহাল থাকে ও রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষা না করেন কিংবা ক্ষমা না পান, তাহলে এই রায় যথাসময়ে কার্যকর করা হবে। এই রায়ে মুক্তিযুদ্ধের পক্ষের সব মানুষ স্বস্তি প্রকাশ করেছে। কোথাও কোথাও আনন্দ-উল্লাস করা হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী বরাবরের মতোই রায়ের প্রতিবাদে আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
সত্তরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও পাকিস্তানি শাসকরা সেদিন বাঙালির হাতে ক্ষমতা না দিয়ে রাতের অন্ধকারে ট্যাংক-কামান-মেশিনগান নিয়ে নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল। সেই পৈশাচিক হামলার জবাব দিতে পুরো জাতি যখন জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তখন এ দেশেরই কিছু কুলাঙ্গার পাকিস্তানি বাহিনীর দোসর হয়ে মুক্তিকামী মানুষের ওপর জঘন্য অত্যাচার-নির্যাতন চালিয়েছিল। তেমনি একজন অপরাধী এই মীর কাসেম আলী। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর একাত্তরের ঘাতকরা পুনরায় রাজনীতিতে ফিরে আসে। ১৯৭৭ সালে এই কাসেম আলীকে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত করা হয়। ওই সময় থেকেই তিনি জামায়াতে ইসলামীর অর্থনৈতিক ভিত মজবুত করার কাজে আত্মনিয়োগ করেন। ১৯৮০ সালে তিনি রাবেতা আল-আলম আল-ইসলামী নামের একটি বিদেশি সংস্থার এ দেশীয় পরিচালক নিযুক্ত হন। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম এ ছাড়াও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান ও ইবনে সিনা ট্রাস্টের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জামায়াতের প্রধান অর্থ জোগানদাতা হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।
স্বাধীনতার পর মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ শুরু হলেও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতায় আসা পাকিস্তানপন্থীরা বিচারকাজ বন্ধ করে দিয়েছিল। ফলে জাতিকে প্রায় চার দশক অপেক্ষা করতে হয় একাত্তরের নরঘাতকদের বিচার দেখার জন্য। আজ তাই প্রতিটি রায়ের পর দেশব্যাপী আনন্দ-উল্লাস করতে দেখা যায়। অন্যদিকে একাত্তরের পরাজিত শক্তি, বিশেষ করে জামায়াতে ইসলামীকে দেখা যায়, প্রতিটি রায়ের দিন অথবা তার পরদিন হরতাল ডেকে সহিংসতা চালাতে। দেশের প্রচলিত আইনি প্রক্রিয়ার সর্বোচ্চ সুবিধা নেওয়ার পরও হরতালের নামে নাশকতা চালানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা প্রয়োজন। আমরা চাই, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া অব্যাহত থাকুক এবং প্রত্যেক অপরাধী তাদের যথোপযুক্ত শাস্তি পাক।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×