somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিডিপি বৃদ্ধি

৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবারও প্রমাণ হলো বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে। গত অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৭.১১ শতাংশ। এটি বিশ্বব্যাংক, এডিবি ও আইএমএফ যে প্রাক্কলন করেছিল তার চেয়েও বেশি। এমনকি বিবিএসের আগের প্রাক্কলন থেকেও বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক বছরের কৃষি, শিল্প ও সেবা খাতের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জিডিপির এই হিসাব চূড়ান্ত করেছে। বিবিএস এর আগে ৯ মাসের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানিয়েছিল, এবার প্রবৃদ্ধি হতে পারে ৭.০৫ শতাংশ। তবে ২০২১ সালের মধ্যে দেশকে নিম্ন মধ্যম থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার জন্য প্রবৃদ্ধির এই হার আরো বাড়াতে হবে।
গত দশকে দুনিয়াব্যাপী যে অর্থনৈতিক মন্দার সূচনা হয়েছিল তার রেশ এখনো কাটেনি। উন্নত অনেক দেশেরই জিডিপির প্রবৃদ্ধি ২-৩ শতাংশের বেশি নয়। কোনো কোনো দেশের প্রবৃদ্ধি ছিল নেতিবাচক। এ অবস্থায়ও বিগত বছরগুলোয় বাংলাদেশের প্রবৃদ্ধি বরাবরই ৬-এর ওপরে থেকেছে। এমনকি দেশে ভয়াবহ রাজনৈতিক সংঘাতের বছরগুলোয়ও প্রবৃদ্ধির এই ধারা বহাল থেকেছে। এর আগে বাংলাদেশ একবারই ২০০৬-০৭ অর্থবছরে সাতের ওপরে (৭.০৬ শতাংশ) প্রবৃদ্ধি অর্জন করেছিল। সেটি ছিল চারদলীয় জোট সরকারের শেষ সময়ে শুরু হওয়া ও দুই বছরমেয়াদি তত্ত্বাবধায়ক সরকারের আমলে সমাপ্ত অর্থবছর। তাই গত অর্থবছরের প্রবৃদ্ধির হার একটি নতুন রেকর্ড তৈরি করেছে, যা আমাদের অনেক আশান্বিত করে। বাংলাদেশে এরই মধ্যে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা পূরণের ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। দক্ষ মানবসম্পদ সৃষ্টির ক্ষেত্রেও অগ্রগতি হচ্ছে। আর সেসবের মিলিত প্রভাবে দেশের শিল্পায়ন গতি পাচ্ছে। গত অর্থবছরে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই আসার ক্ষেত্রেও বাংলাদেশ রেকর্ড সৃষ্টি করেছে। গত অর্থবছরে এফডিআই এসেছে দুই বিলিয়ন ডলারের বেশি। আশা করা যায়, চলতি ও পরের অর্থবছরগুলোয় তা আরো বাড়বে। তা সত্ত্বেও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির হার এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছতে পারেনি, যা জিডিপির প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এর একটি বড় কারণ, আমলাতান্ত্রিক জটিলতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোয় দুর্নীতির বাড়াবাড়ি। তা ছাড়া অবকাঠামোগত ঘাটতি এখনো অনেক বেশি। আছে পুঁজির অপ্রতুলতা, ব্যাংকঋণে সুদের উচ্চ হারসহ আরো অনেক বাধা। প্রবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষা ও কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে চলার জন্য বিনিয়োগের প্রতিবন্ধকতাগুলো দূর করার ক্ষেত্রে সরকারকে অনেক বেশি মনোযোগী হতে হবে।
স্বাধীনতার অন্যতম লক্ষ্য ছিল দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতার চার দশক পরে এসে সেই পালে সুবাতাস বইতে শুরু করেছে। এই ধারা অক্ষুণ্ন রাখতে হবে। হাজার বছরের শোষণ-বঞ্চনার ইতিহাস মুছে বাঙালি জাতিকে সমৃদ্ধির সোনালি জগতে নিয়ে যেতে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার। আমাদের বিশ্বাস, সেই অঙ্গীকার নিয়েই বর্তমান সরকার দেশ এগিয়ে নেবে।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×