somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাস্ত্র ও মুজিব

২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘এত স্বাধীনতা আপনি আপনার শত্রুদের দিয়েছেন! ওরা একদিন আপনার ঘাড়ে চড়ে বসবে’—১৯৭৩ সালের সেপ্টেম্বর মাসে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনের সময় এভাবেই বঙ্গবন্ধুকে সতর্ক করেছিলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো। এ সতর্ক বার্তা শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই নয়, বাংলাদেশের জন্যও ছিল। বিশেষ করে বঙ্গবন্ধুর গণতান্ত্রিক উদারতার সুযোগে তাঁর শত্রু ও স্বাধীনতা-বিরোধীদের মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা করেছিলেন কাস্ত্রো। দুই বছরের মধ্যে সে আশঙ্কাই বাস্তবে রূপ নিল।
আলজিয়ার্সে ন্যাম সম্মেলনের সময় স্থানীয় প্রাসাদে বঙ্গবন্ধু ও ফিদেল কাস্ত্রোর বৈঠক হয়েছিল। সেই বৈঠকে অনেক ইস্যুর মধ্যে বঙ্গবন্ধুর নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয় এসেছিল। কিন্তু বঙ্গবন্ধু সেই উদ্বেগকে তেমন গুরুত্ব দেননি। ফিদেল কাস্ত্রো অনেক আগে থেকেই বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।
১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় কাস্ত্রো বাংলাদেশের পক্ষে ছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন। বঙ্গবন্ধু-কাস্ত্রোর বন্ধুত্বও ছিল বেশ জোরালো।
১৯৭৩ সালে ভুট্টো ন্যামের মধ্যে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আরেকটি বিভাজন সৃষ্টির চেষ্টা করেন। আলজিয়ার্সে ন্যাম সম্মেলনে বঙ্গবন্ধু তাঁর বক্তৃতায় জোরালোভাবে বলেন, তিনি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিশ্ব বলে কিছু মানেননি। তাঁর কাছে বিশ্বে দুটি গোষ্ঠী আছে। এর একটি শোষক, অন্যটি শোষিত গোষ্ঠী। বঙ্গবন্ধুর এ বক্তব্যে কাস্ত্রোর মতো নেতারা তাঁদের অবস্থানের সঙ্গে বঙ্গবন্ধুর অবস্থানের বেশ নৈকট্য আছে বলে মনে করলেন। এভাবে বঙ্গবন্ধু ও কাস্ত্রো এবং বাংলাদেশ ও কিউবার মধ্যে আরো নৈকট্য সৃষ্টি হলো।
বঙ্গবন্ধুর সঙ্গে বৈঠক শেষে কাস্ত্রো তাঁকে জড়িয়ে ধরে বলেছিলেন, তিনি হিমালয় দেখেননি; কিন্তু শেখ মুজিবুর রহমানকে দেখেছেন। ব্যক্তিত্ব ও সাহসে বঙ্গবন্ধু বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালা হিমালয়েরই সমান। বঙ্গবুন্ধকে দেখা তাই তাঁর কাছে হিমালয় দেখার অভিজ্ঞতাই।
বঙ্গবন্ধু-কাস্ত্রোর নেতৃত্বে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গড়া সম্পর্কে ধারণা পাওয়া যায় রপ্তানি চুক্তি থেকে। নিষেধাজ্ঞার কারণে কিউবা তার দেশের চিনি বিক্রি করতে পারছিল না। অন্যদিকে বাংলাদেশেরও পাট রপ্তানি করা প্রয়োজন ছিল। ১৯৭৪ সালে বাংলাদেশ থেকে কিউবায় পাটের ব্যাগ রপ্তানির বিষয়ে একটি চুক্তি সই হয়। কিন্তু অভিযোগ রয়েছে, ওই চুক্তির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে খাদ্য সহায়তা বন্ধ করে দেয়। আজ কেউ জোর দিয়ে বলে না যে ওই অভিযোগ মিথ্যা।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সরকার ২০১৩ সালে ফিদেল কাস্ত্রোকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’য় ভূষিত করে।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×