somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনশক্তি রপ্তানি বাড়ছে

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকদের অন্যতম প্রধান গন্তব্য সৌদি আরব। একসময় বাংলাদেশের জনশক্তি রপ্তানির বাজারে শীর্ষে ছিল দেশটি। ২০০৮ সালে সেখানে রপ্তানি হয়েছিল এক লাখ ৩২ হাজার কর্মী। ২০০৯ সালে নিষেধাজ্ঞা আসার পর সৌদি বাজারে শ্রমশক্তি রপ্তানিতে ধস নামে। কমতে থাকে জনশক্তি রপ্তানি। এই ধারা অব্যাহত ছিল ২০১২ সাল পর্যন্ত। ২০১৬ সালে নারীকর্মী নিয়োগের ঘোষণার পর নতুন করে বাড়তে থাকে কর্মী যাওয়ার হার। চলতি বছর সৗদি আরবে জনশক্তি রপ্তানি বেড়ে গেছে। একসময় বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে শীর্ষে থাকা দেশটি আবার শীর্ষে চলে এসেছে। এ বছর জনশক্তি রপ্তানির লক্ষ্যমাত্রাও পূর্ণ হতে চলেছে।
অভ্যন্তরীণ শ্রমবাজার সীমিত বলে বাংলাদেশের বিপুল সম্ভাবনাময় জনশক্তির বড় অংশ বেকার থাকে। এই শ্রমশক্তি কাজে লাগানো যেতে পারে বিদেশের শ্রমবাজারে। অদক্ষ শ্রমশক্তি দক্ষ ও অর্ধদক্ষ হিসেবে তৈরি করে বিদেশের বাজারে পাঠানো গেলে প্রবাসী আয় বাড়বে। চলতি বছরের জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময় সে দেশে চিকিৎসক, নার্স, প্রকৌশলীসহ বিভিন্ন পেশায় দক্ষদের নেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। সেই আলোচনার ফল এরই মধ্যে পেয়েছে বাংলাদেশ। সৌদি আরব আবার জনশক্তি রপ্তানির শীর্ষে চলে আসায় বাংলাদেশের অর্থনীতিতেও নতুন গতির সঞ্চার হবে। এখন নতুন নতুন দেশে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানির বিষয়টিও সামনে এনে নতুন বাজার খুঁজে বের করতে হবে।
একসময় বাংলাদেশের শ্রমিকদের প্রধান গন্তব্য ছিল তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলো। একদিকে তেলের দরপতন, অন্যদিকে ইরাক, লিবিয়া, সিরিয়াসহ কিছু দেশে চরম অস্থিরতার কারণে এই বাজার সংকুচিত হয়ে গেছে। এ ছাড়া অদক্ষ শ্রমবাজারে বৈশ্বিক প্রতিযোগিতাও সৃষ্টি হয়েছে। কাজেই এখন দক্ষ শ্রমশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। বিকাশমান বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে জনশক্তি গড়ে তুলতে পারলে প্রক্রিয়াটি আরো সহজ হবে। কোন দেশে কোন ধরনের জনশক্তি রপ্তানি করা যায়, সে অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করলে বিশেষ কোনো দেশের ওপর চাপ পড়বে না।
এ ক্ষেত্রে বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলো বিশেষ ভূমিকা পালন করতে পারে। শ্রমবাজার খুঁজে বের করার পাশাপাশি সেখানে বাংলাদেশের শ্রমশক্তির আত্তীকরণের কাজটি দূতাবাসগুলোকেই করতে হবে। এ জন্য কূটনৈতিক তত্পরতা আরো বাড়াতে হবে।
দেশে শিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে তা বোঝা না হয়ে আশীর্বাদ হিসেবেই গণ্য হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×