সাম্প্রদায়িক প্রেম
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কড়ে আঙুলটা ধরে রাখি
এরবেশি চাই না কিছু
ছোট আঙুল ধরে বসে থাকি
বসে থাকতে থাকতে শিকড় গজিয়ে যাক
বুড়ো হয়ে যাই
উত্তর দক্ষিণ গোলার্ধ একাকার হয়ে যায়
পশ্চিমে যুদ্ধ লাগে
পূর্বে ঘুর্ণিঝড়
বৈশ্বিক উষ্ণতা বাড়ে
সমুদ্রে বাড়ে জল
নোনা হাওয়ায় চোখ ভিজে ওঠে
মন ছটফট করে ভ্যাপসা বাতাসে
ই¯্রাফিলের শিঙ্গার ধ্বণি শুনি
প্রলয় নাচন শুরু হয় আসমানে জমিনে
ডান দিকে পেট্রোল বোমা ফাটে
বাম দিকে বিপ্লব দীর্ঘজীবি হতে থাকে
আমি শুধু কড়ে আঙুল ধরে বসে থাকি
তোমার একটা কেনি আঙুলের কাছেই
আমার সাম্প্রদায়িক প্রেম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন