somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুম রহমান
শেষ পর্যন্ত লেখাটাই থাকে। টিভি, রেডিও, ওয়েবসাইট, চলচ্চিত্র, মঞ্চ, বিজ্ঞাপণ, ব্লগ - লেখার যতো মাধ্যম সবখানেই লিখতে হবে। পৃথিবী পাল্টে গেছে - এখন আমরা দুহাতের দশ আঙুলেই লিখি।

নতুন টিভি চ্যানেল রেসিপি

১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিমান উড়ানো থেকে শুরু করে রাস্তা পরিস্কার কতো রকম পেশা আছে মানুষের! একেক যুগে একেক পেশার দাপট দেখা যায়। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের চেয়ে এখন এমবিএ, সিএ- এর দর ভাল
তবে এখন সবচেয়ে বেশি ডিমান্ড মিডিয়া ব্যবসার, বিশেষ করে টিভি চ্যানেলের। টিভি চ্যানেলের মালিক কিংবা হর্তাভর্তা হলে আপনার আর কোন চিন্তা নাই। গাড়িতে স্টিকার, প্রেস বা মিডিয়া লেখা আইডি কিংবা ভিজিটিং কার্ড সব মিলিয়ে বেশ হোমড়া চোমড়া ভাব।
আর আপনার অঢেল টাকা কিংবা ঋণ খেলাপি হওয়ার অভিজ্ঞতা থাকলে টিভি চ্যানেল খুলে ফেলতে পারেন। এ চ্যানেল, বি চ্যানেল, ক চ্যানেল, খ চ্যানেল, ২ চ্যানেল, ৩ চ্যানেল ইত্যাদি যে কোন নামে লাইসেন্স করিয়ে দুইচাইর জন পুরান তারকা নিয়া খুলে ফেলেন নতুন চ্যানেল। দর্শক নিয়া ভাবার দরকার নাই, এ দেশের দর্শক গোটা তিরিশেক চ্যানেল হজম করে, আপনারটাও মাঝে মাঝে খাবে।
এবার আসুন আসল জিনিস, মানে কি কি দেখাবেন টিভিতে মানে কন্টেন্ট নিয়ে বলি। প্রোগাম হেড বা ম্যানেজার নামে একজন নিয়োগ দিতে পারেন। তিনি বুদ্ধিমান হলে দেশি বা বিদেশি যে কোন এক বা একাধিক চ্যানেল ফলো করে একটা প্রোগাম চার্ট বানিয়ে দিবে। অথবা দুয়েকজন তরুণদের সাথে মিটিং সিটিং করে ফিটিং মেরে আপনাকে অনুষ্ঠান প্ল্যান দিয়ে দেবে। আমি একটা মডেল প্ল্যান ফ্রিতে দিলাম।
প্রথমে ধরে নিন আট থেকে বার ঘন্টা বিজ্ঞাপন। প্রতি দুই ঘন্টায় এভারেজে ১৫ মিনিট করে একটা করে নিউজ। দিনে দুইটা বা তিনটা ধারাবাহিক নাটক, একটা এক ঘন্টার নাটক। গানের অনুষ্ঠান একটা, সিনেমা একটা, সিনোমার গানের অনুষ্ঠান একটা, লাইভ গানের একটা অনুষ্ঠান, লাইভ আলোচনা অনুষ্ঠান একটা, টক শো একটা, রান্নার অনুষ্ঠান একটা, তারকা আড্ডা একটা, আর শুভ সকাল, দুপুর, সন্ধ্যা নিয়ে দৈনিক অনুষ্ঠান। কোনটা কখন চালাবেন সেটা নিয়ে ভাববেন না। সবাই একই সময়ে খবর, সিনেমা, গান দেখায়। আপনিও গণতান্ত্রিক হোন।
নতুনত্ব কি থাকবে?
কেন আপনার চ্যানেলের নামটাই তো নতুন, সেই সাথে লোগোও নতুন। আর পুরনো চাল ভাতে বাড়ে, অতএব অন্য চ্যানেল থেকে পুরান কিছু প্রতিভা নতুন বোতলে এনে ঝাকান।
ব্যস হয়ে গেল আপনার নতুন টিভি চ্যানেল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×