সাদা স্কার্ফ আর নেভি ব্লু সালোয়ার পরে কচি কচি মেয়েগুলো হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে । ওদের নির্বাক চোখ মাটির দিকে । কারন ওরা উপরে তাকানোর সাহস পায় না । ওদের মুখে কালো কাপড় বাঁধা । কারন ওরা উচ্চস্বরে কথা বলার সাহস পায় না ।ওরা ভাষাহীন । কারন ওদের স্কুলের ক্লাস সিক্সের একটা মেয়ে ধর্ষিতা হয়েছে ।
মাগুরা সদরের গার্লস স্কুলের মেয়েগুলো মানববন্ধন করেছে । কারন ওরা নিজেদের ইজ্জতের নিরাপত্তা চায় আপনার কাছে ।
আপনার পাশের বাড়ির সিক্স পড়ুয়া মেয়েটির কথা কল্পনা করুন তো একবার । তাকে দেখে কি আপনার মনে একটা পবিত্র ভাবের বদলে জৈবিক চাহিদাটিই বড় হয়ে দাঁড়ায়?
একবার বুকে হাত দিয়ে বলুন তো, এই অমানুষের ভিড়ে আপনি কি এখনও মানুষ আছেন ?
(বি.দ্রঃ ব্লগের ফ্রণ্ট পেজে আজ আমার প্রথম আসা । প্রথম দিনেই একটি লজ্জার খবর প্রকাশের জন্য দুঃখিত । সবার প্রতি শুভেচ্ছা রইল)
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


