আপনার বয়স কি আঠার বছরের সমান বা বেশী ?
যদি উত্তর 'না' হয় তবে এখানেই ক্ষান্ত দিন । আপনার মধুর জীবনে বাস্তবতার কালিঝুলি মাখাবেন না ।
যদি উত্তর 'হ্যা' হয়, তবে গুরু 'গ্রীন সিগন্যাল'।
'প্রেমিকা', 'বউ' হলে যে সমস্যাগুলো হতে পারে তাই-ই এখানে তুলে ধরার চেষ্ঠা করনু । ভুল হলে নিজ গুণে ক্ষ্যামা দিয়েন ।
প্রেমিকাঃ তোমার কবিতাগুলো যে কী সুন্দর ! বিয়ের পর তুমি যখন লিখবে আমি তোমার পেছনে দাঁড়িয়ে দেখব এত সুন্দর লেখা কী করে লেখ।
বউঃ(বাজারের প্যাকেট খটাস করে টেবিলে ফেলে) বসে বসে যে ছাইপাশ লিখতেছ,বাজার করার খেয়াল আছে !
প্রেমিকাঃ (গিফট পেয়ে)তুমি গিফট দিছ আর আমার পছন্দ হবে না , এইটা কোন কথা বললা তুমি !
বউঃ এই তোমার পছন্দ ! ক্যাটকেটে নীল রং এর শাড়ি কিনেছ। নীল শাড়ি মানুষে পরে ?
প্রেমিকাঃ তোমার বুকে আমি আজীবন শুয়ে থাকব জান। তোমার গায়ের ঘ্রাণ নিয়ে নিয়ে রাত পার করব !
বউঃ আহ ! এত কাছে সরে আসছ কেন ? গায়ে ঘামের গন্ধ । বিশ্রি ।
নীতিকথাঃ প্রেম করো চুটিয়ে, বিয়ে নামক বেল গাছের নিচে যেও না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


