আজ আপনাদের সামনে কিছু লজ্জার খবর প্রকাশ করবো ।
লজ্জা পেলে পাবেন , না পেলে কিছু বলবো না ।
কি রাজি আছেন ?
রাজি থাকলে হাতদু'টো উচু করুন । ব্যস হয়েছে ।
১। মে মাসে রাজধানীতে খুনের সংখ্যা ২১, জুন মাসে ২৯ । এর মধ্যে ১০ টি ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে ।
২। মে মাসে রাজধানীতে ছিনতাইয়ের সংখ্যা ৩৪, জুন মাসে ৪৪ ।
৩। তেঁজগাও পলিটেকনিক কলেজ থেকে সংঘর্ষে লিপ্ত ১২ ছাত্রলীগ কর্মী আটক । অস্ত্র উদ্ধার ৪৫ টি ।
৪। বেড়ায় রাস্তায় পড়ে থাকা সওজ এর ৫০ হাজার ইটগুলোকে নিজেদের মনে করে উঠিয়ে নিয়েছেন আওয়ামী নেতাকর্মীরা । পরবর্তীতে উদ্ধারকৃত ইটের সংখ্যা ৩৯০০০ ।
৫। শীতলক্ষ্যার ১৫ একর জমি দখল মুক্ত রাখতে দিলেন না আওয়ামী নেতাকর্মীরা ।
লজ্জা কি পেয়েছেন ?
পেলে আপনার মনকে খুশি করে দিই ।
মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ২য় টেস্ট জিতেছে । বিদেশের মাটিতে ১ম টেস্ট বিজয় । অভিষেক টেস্টেই মাহমুদুল্লাহ ৮ উইকেট পেয়েছেন ।
কী মন ভাল হয়েছে ?
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


