কবিদের সাথে আমার অল্পবিস্তর উঠাবসা আছে । বর্তমান বিদ্যুৎ সমস্যা নিয়ে রাতে তাদের সাথে কথা হল । সামু ব্লগারদের জন্য সেগুলো সংক্ষেপে তুলে ধরলাম-
১.কবি কালিদাস
কহেন কবি কালিদাস
কারেণ্ট নাই তো কী হয়েছে !
হাতে হারিকেন পোঁদে বাঁশ ।
২.লালন ফকির
লালন বলে কারেণ্টের কী দোষ
প্লাণ্ট হইলে ফাঁকা,
অচিন পাখি দিব ফাকি
আধার হইলে ঢাকা ।
৩.কাজী নজরুল ইসলাম
গাহি সাম্যের গান
যেখানে আসিয়া (আঁধারে) এক হয়ে গেছে বস্তি আর আসমান ।
৪.রবীন্দ্রনাথ ঠাকুর
টাকা নাই টাকা নাই
ছোট সে ফাণ্ড,
জিয়া বিমান বন্দরের নাম ঘুচাইতে হয়েছে ম্লান ।
কী করিয়া বসাইব বাপু পাওয়ার প্লাণ্ট ।
৫.সুকান্ত ভট্টাচার্য
আসিবে নতুন সরকার
তাকে ছাড়িয়া দিব স্থান ।
সেই এসে করবে বিদ্যুৎ সমাধান ।
৬.রফিক আজাদ
আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ ।
সাড়ে বারো হাজার কোটি টাকা দে হারামজাদা,
পাওয়ার প্লাণ্ট বসাইব ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


