শ্লোক - শ্লোক দিয়ে মনের ভাব প্রকাশ করাটা আমাদের গ্রামের মানুষের অভ্যাস। এগুলো খুব মজার। কয়েকটা দিলাম।
০৯ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাড়ির পাশে নারকেল গাছ
চিরল বিরল পাতা
তোমার কথা পরলে
মনে লাগে ব্যাথ্যা।
ডালিম পাকিলা সব লোকে খায়
ছোটলোক বড় হলে বন্ধুকে কাঁদায়।
দেবতার বেলায় লীলা খেলা,
মানুষের বেলায় পাপ।
পান্তা ভাতে কাঁচা মরিচ
গরম ভাতে ঘি,
বন্ধুর সাথে কথা বলতে
লজ্জা শরম কি?
যখন তোমার কেউ ছিলনা
তখন ছিলাম আমি
এখন তোমার সব হয়েছে
পর হয়েছি আমি।
যাও পাখি বল তারে
সে যেন ভুলে না মোরে।
ফুল ফুটে ঝরে যায়
দুনিয়ার রীতি,
তুমি কিন্তু বন্ধু বটে
রেখ মোর স্মৃতি।
যার নাই উত্তর পুব
তার মনে সদাই সুখ।
বাঁধন যখন বাধঁতে আসে,
ভাগ্য আমার তখন হাসে।
মায় কয় জাদুরে,
দুধে ভাতে খা!
ভাল ছেলে হইতে চাইলে
স্কুল কলেজ যা।
সে আজিকে হল কত কাল,
তবু মনে হয় সে দিন সকাল।
গাছের পাতা নড়ে চড়ে,
তোমার কথা মনে পড়ে।
মার বোন মাসি
কাদা বনে ঠাসি,
বাপের বোন পিসি
ভাত-কাপড় দিয়ে পুসি।
হাড় ভাঙ্গলে জোড়া লাগে
কলে আর বলে,
মন ভাঙ্গলে জোড়া লাগে না
ইহ জনমের কালে।
সংসার সুখের হয় রমণীর গুনে,
যদি থাকে গুনবান পতি তার সনে।
কাকের ডিমও সাদা হয়,
বিদ্বানের ছেলেও গাধা হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১১ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন