somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের এসিডে ঝলসে দিলো ছাত্রলীগ

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিয়োগ বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি, আত্মীয়করণ, স্বেচ্ছাচারিতা, পীরগঞ্জীকরণ ও দলীয় করণের অভিযোগে রোকেয়ার বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর বৃহস্পতিবার বেলা ১০ টায় ছাত্রলীগ হামলা ও এসিড নিক্ষেপ করেছে। এতে দুই শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়াও ছাত্রলীগ আন্দোলকারীদের দুর্নীতি বিরোধী মঞ্চ দখল করে নিয়ে মাইক ভাঙচুর করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার মধ্য রাতে অস্ত্র সস্ত্রে নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে প্রশাসন ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের গড়ে তোলা দূর্নীতি বিরোধী মঞ্চ দখল করে নিয়ে ব্যানার ছিড়ে ফেলে। আন্দোলকারীরা বেলা ১০ টায় একাডেমিক ভবন ৩ এর সামনে মাইক লাগিয়ে ৬ষ্ঠ দিনের মতো আন্দোলন শুরু করলে ভিসিপন্থী ছাত্রলীগ নেতা শিশির গ্রুপের নেতৃত্বে বহিরাগত শতাধিক ছাত্রলীগ কর্মীরা সেখানে হামলা চালায়। এসময় তারা মাইক ভাঙচুর করে এবং মাইকের ব্যাটারির এসিড আন্দোলনকারীদের ওপর ছুড়ে মারে। এতে বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. মতিউর রহমান সহ ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত দু শিক্ষককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে ছাত্রলীগ দু টি ককটেল ফাটিয়েছে। ছাত্রলীগ লাঠিশোঠা নিয়ে মহড়া দিচ্ছে। যেকোন মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশংকায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলকারী শিক্ষকদের অন্যতম ড. হাফিজুর রহমান জানান, প্রক্টর ফেরদৌস রহমানের উপস্থিতিতে ছাত্রলীগ ক্যাডাররা মঞ্চ দখল মাইক ভাঙচুর ও এসিড ছুড়ে মেরেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষ-শিক্ষাথীদের ওপর এসিড ছুড়ে মারার ঘটনা পৃথিবীতে বিরল। তিনি অবিলম্বে ভিসিসহ প্রক্টর, ট্রেজারার, রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করেন। গত শনিবার থেকে আন্দোলনের কারণে অচল শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। প্রক্টর ফেরদৌস রহমান বলেন, মাইক ও ব্যাটাবি ভাঙচুরের সময় এসিডে শিক্ষক ও শিক্ষার্থীরা আহত হয়েছেন। তার উপস্থিতিতে হামলা ও এসিডের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।


Click This Link
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×