somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদ্ম পাতার জল

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটি ছিল বোকা, মেয়েটি বুদ্ধিমতী। দেখা হত বছরান্তে তিন চারবার বা পাঁচ ছবার। ভালোবাসি কথাটিই একজন আরেকজনকে বলতে পারেনি; অথচ দুজন দুজনের চোখের ভাষা, মনের কথা সহজেই বুঝতে পারত। ছেলেটি বাউন্ডুলে, মেয়েটি বাস্তববাদী। ছেলেটি মেয়েটির নাম দিয়েছিল আনমনা, মেয়েটি ছেলেটির নাম দিয়েছিল অপূর্ব। পারিপার্শিক প্রেক্ষাপটে যে সকল অনুষঙ্গ থাকলে একটি সফল প্রেমের কাহিনী গড়ে ওঠে তার সবই ছিল তাদের অনুকূলে। ছেলেটি সংকুচিত, মেয়েটি সাবলীল। মেয়েটি রক্ষনশীলা আধুনিক, ছেলেটি নিয়মাবর্তিত সংস্কৃতিমনা। প্রথম দেখায়ই একটা হাস্যকর ব্যাপার ঘটে যায়। ছেলেদের বাড়ীতে মেয়েটির সাথে প্রথম দেখা হবার পর ছেলেটি তার বড় বোনের কানে কানে বলল, “বড়পা, মেয়েটির সালোয়ার ছেড়া”। আপা বলল,“ আরে বোকা, ওটাকে ডিভাইন বলে, বর্তমানের চলতি ফ্যাশন”। এরপর নদীর জল অনেকদূর গড়ালো। রেললাইনের পাতের মত চলতে থাকলো একটি অঘোষিত প্রেমাপখ্যান। মেয়েটি আর্থিকভাবে অসচ্ছল ও বড় পরিবার। ছেলেটি আর্থনৈতিকভাবে সাবলম্বী ও ছোট পরিবার। চিঠি যোগাযোগ হত মাঝে মাঝে। এভাবেই এগিয়ে চলল বছর চারেক। মেয়েটি পড়ুয়া ভালোছাত্রী, ছেলেটি মেধাবী অনিয়মিত ছাত্র। মেয়েটি চাইত সম্পর্কের কথা সবাই জানুক – ছেলেটি অনাগ্রহী। দুজনের অধিকাংশ কথা হত রুমের মধ্যে। রাস্তার পাশের রুম, জানালা খোলা, হাস্নাহেনা গন্ধরাজের সুবাস। কথা চলত রাজনীতি, ইতিহাস, বিজ্ঞান, খেলাধূলা, চলচিত্র নিয়ে। কিন্তু কোন প্রেমালাপও নয়, পাঠ্যপুস্তক সংবলিতও নয়। জনান্তিকে মেয়েটির চোখের ভাষা ছেলেটি না বুঝার ভান করত। যখন মেয়েটির জন্য ভালো ভালো বিয়ের প্রস্তাব আস্তে থাকলো মেয়েটি চিকিৎসার কথা বলে ৬০কিঃমিঃ দূরের শহরে যেয়ে দেখা করত। মেয়েটির দৃঢ়তায় প্রস্তাব আসা বন্ধ হল। রিক্সায় চড়া হয়েছে তিন/চারবার কিন্তু হাত ধরা হয়নি। মেয়েটি বেঁধে রাখতে চাইত কিন্তু ছেলেটির দর্শন ছিল তুমি যাকে ভালোবাসো তাকে মুক্ত করে দাও, সে যদি ফিরে আসে তবে সে তোমারই। আর যদি ফিরে না আসে তবে সে কোনদিনও তোমার ছিলনা। ছেলেটির দর্শন তীরে কি নির্মমভাবেই সে বিঁধল! শেষ যেদিন ছেলেটির সাথে মেয়েটির ফোনে কথা হল, শেষ কটি কথন ছিল –
ছেলেঃ আমি জানি তুমি আমার কাছে মিথ্যা বলোনা। আজ একটি প্রশ্নের সত্যি উত্তর দেবে?
মেয়েঃ বল ?
ছেলেঃ তুমি কি সুখী?
প্রায় ৪৫ সেকেন্ড পরে ফোনের ওপাশ থেকে হালকা দীর্ঘনিঃশ্বাসের সাথে মেয়েটির উত্তর, “হ্যাঁ, আমি সুখী”।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×