somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবধান ! থু-থু ছিটিও না...

২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিটি দেখুন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে ওঠা নিষেধ থাকা সত্ত্বেও এক সভায় জুতা পায়ে বেদিতে বসা দেশের বিশিষ্ট কয়েক পলিটিশিয়ান, শিক্ষাবিদ ও আইনজ্ঞ। সম্প্রতি প্রয়াত সাইফউদ্দিন আহমেদ মানিক স্মরণে গত ১০ ফেব্রুয়ারি শহীদ মিনারে এ সভা হয়।

আসো তবে উল্লাস করি। শীষ দেই। না, দোয়েলের শীষ নয়, এমন শীষ নয় যেটি ধীর লয়ে হবে দীর্ঘতর। যার রেশ তোমাকে-আমাকে বিষণ্ণতায় ডুবাবে, কিছুটা কাঁদাবেও হয়তো, ভাবাবেও খানিক, এমন শীষ নয়। আমরা ঠোঁট গোল করে মধ্যমা আর বুড়ো আঙুল মুখে পুরে দেব অশ্লীলতম শীষ। আমরা হাসবো। বিষণ্ণ নয়, বীভৎস হাসি। হাসবো কেন? আরে বোকারাম এখন ফেব্রুয়ারি এসে গেছে। ফেব্রুয়ারি আমাদের উৎসবের মাস। আসো আমরা বাণিজ্য মেলায় যাই। ঐ নধর মেয়েটির গা ঘেঁষে দাঁড়াও, যদি সাহস থাকে তবে হাতখানি বাড়াতে পারো, আর যদি না পারো তবে হাত রাখো ঐ বিদেশী বিলাসে। ওসব আমার দেশেও তৈরি হয়। হলে হোক। তবু আমি আর তুমি, বা সমবেত আমরা মিলে ঐ বিদেশী ফেরিওয়ালার কাছ থেকেই কিনবো অক্সিডাইজ গয়না। আলো ঝলমল। আলো লাল নীল। পতাকা-ফেস্টুন-বেলুন। নাহ, ওকে অশ্লীল বলো না, ও হচ্ছে বাণিজ্য মেলা। আমাদের ফেব্রুয়ারির অনির্বায উৎসব...
...থাক না ওসব। আসো এবার ধাঁধাঁ ধাঁধাঁ খেলি। বলোতো ১৪ ফেব্রুয়ারি কি হয়েছিল? আরে সাবাশ, সাবাশ, ঠিক বলেছো। ঐ দিন সাধু ভ্যালেন্টাইন বাবাজি মারা গেছেন। বন্ধু, তোমার তো ভীষণ স্মরণশক্তি। জাতিস্মর নাকি? ১৮০০ বছর আগের ইতিহাস জানো! আর কিছু স্মরণ পড়ে? পড়ে না? দিলীপ সাহার নাম শুনেছো? সেলিম- দেলোয়ার? ওরা মরে গিয়েছিল এই ১৪ কিংবা ১৫ ফেব্রুয়ারিতে। ১৮০০ নয় বড়ো জোর ২৮ বছর হবে। ১৯৮৩ কিংবা '৮৪ সাল। আমিও ঠিক জানি না। জানবো কিভাবে, আমি কি কম বাঙালি নাকি? কোন ছাত্র না শ্রমিক এরশাদ সাহেব মেরে ফেলেছিল, তাতে তোমার আমার কি?
আমরা ঐ ১৪ ফেব্রুয়ারি মনে রাখি না। আমাদের ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে-ভালোবাসা দিবস। স্কুল পড়ুয়া মেয়েটির সঙ্গে আমরা 'কহো না পেয়ার হে' নিয়ে গল্প করবো। ১৪ তারিখ অনির্বায ডেটিং। চাই কি, ঐ সব লোকগুলোর লাশ যেখানে পড়েছিল, সেখানেই ডেটিং হতে পারে। কিছুটা উষ্ণতা, গাঢ় চুম্বন। ভালোবাসা, ভালোবাসা! কবিতা লেখার দরকার কি? আর্চিস গ্যালারিতে রেডিমেড কবিতা কিনতে পাওয়া যায়। কিভাবে প্রেম করবে, শিখে নাও। ভালোবাসা কোচিং। ফেব্রুয়ারিতে কাপড়-চোপড় কেনোনি? আরে গর্দভ, উৎসবে নতুন পোষাক কিনতে হয়। ২১ ফেব্রুয়ারি সামনে। সাদা পাঞ্জাবি কেনো। ঐ যে গলা ফাটিয়ে যে বিবি সাহেবানরা 'আমার ভাইয়ের' গাচ্ছেন, গানটি মন দিয়ে শোন। উনাদের স্বামীরা বিরাট আমলা-পলিটিশিয়ান-শিক্ষাবিদ-আইনজ্ঞ। সালাম-বরকত-রফিকের জন্য উনাদের কষ্টের শেষ নেই। বাংলা গান শুনলে কষ্টটা বেড়ে যায় বলে, তাদের ঘরে সব ইংরেজি গান। শুধু কি তাই, খালি পায়ে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে ওঠতেও তাদের ভীষণ কষ্ট হয়। উনারা ওঠেন বিদেশ থেকে আমদানি করা অতি উচ্চ মূল্যের নরম তুলতুলে জুতা নিয়ে। সাবাশ, ব্রেভো!
যাক, অনেক বকবক করেছি। বকবক করলে মুখে থুথু জমে। থুথু জমলে কথা বলা ঠিক না। থুথু ছিটকে পড়বে। তোমার গায়ে। আমার শরীরে। এ মাস উৎসবের মাস। নিজের শরীরে থুথু ছিটানো ঠিক নয়। থুথু ভেতরে থাক। তোমার ভেতরে। আমার ভেতরে। সাবধান! থুথু ছিটিও না। চুপ থাকো, চুপ থাকো, একদম চুপ...

( সর্বশেষ এ তালিকায় নাম লেখিয়েছেন বর্তমান পুলিশ কমিশানার মহোদয় ১৯-০২-২০১০ তারিখে।)
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×