যত দিয়ে কেনা তত দিয়ে বেচা মধ্য দিয়ে লাভ...
২৪ শে মার্চ, ২০০৮ রাত ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুরোনো একটি গল্প আজ নতুন করে বলবো। গল্পটি হলো...
এক দেশের এক ঘোড়ার হাটে এক ঘোড়া বিক্রেতা এলো তার ঘোড়া বিক্রি করতে। আর সঙ্গে সঙ্গেই ঘোড়ার ক্রেতা জুঁটে গেলো তার কপালে। ক্রেতা বললো- এই মিয়া তোমার ঘোড়া কেমন চলে, ভালো দৌড়ায় তো। ঘোড়ার মালিকের জবাব আপনে চালায়া দেখেন। ক্রেতা ঘোড়া নিয়ে ছুটলো। এ দিকে দুপুর যায়.., বিকাল যায়..., সন্ধ্যা ঘনিয়ে এলো তবুও ক্রেতার দেখা নাই। হাটের অন্য দুই ঘোড়া বিক্রেতা তাকে বললো ভাই তুমি আসলেই ভাগ্যবান। আমরা ১৫ দিন হলো বসে আছি কিন্তু আজও ঘোড়া বেচতে পারলাম না। অথচ তুমি কিনা আসার সঙ্গে সঙ্গেই বেচে ফেললে। তা ভাই কতো দিয়ে বেচলে। বেচারা বিক্রেতার জবাব- যত দিয়ে কেনা তত দিয়ে বেচা মধ্য দিয়ে লাভ এই ছেঁড়া জুতা....
(ফুট নোট: ১৯৯০ এর আন্দোলন দিয়ে গনতন্ত্র অর্জন আর ২০০৬ এর ২৮ অক্টোবর এর আন্দোলন তথা ১/১১(২০০৭) দিয়ে গনতন্ত্র বিসর্জন। আর আমাদের মতো আম জনতার লাভ দ্রব্য মূল্য...)
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন