চোরের উক্তি এবং আমার অনুভূতি...
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাএ কয়েক মিনিট। জমে গেলো শ'খানেক লোক। হাত কিংবা পা কেউ বা দুটিই সমানে চালাতে থাকলো। অতি উৎসাহী একজন এসে বেঁধে ফেললো হাত-পা। উত্তম-মধ্যম চললো টানা ১৫/২০ মিনিট। রাস্তার ওপারে দু'জন টহল পুলিশ দাঁড়ানো। র্নিবাক। জনতাকে সরানোর কোন প্রচেষ্ঠাও নাই তাদের। আমিও কম কিসে। এগিয়ে গেলাম। লাগালাম ৩/৪ ঘা। পাশে দাঁড়ানো একজন বললো- "দেখছেন কি বেহায়া, এতো মাইর খাইতাছে, তাও কোন সাড়া-শব্দ করে না। শালায় মাইরও খাইতে পারে। চোরের ত্বরিত জবাব- বাইন্ধা পিটাইলে সব শালায় খাইতে পারে"। সঙ্গে সঙ্গে আবার শুরু হলো উত্তম-মধ্যম । আর দাঁড়ালাম না, রাজারবাগ মোড় থেকে বাংলামটরের দিকে পা বাড়াই। মাথায় ঘোরপাক খাচ্ছে চোরের কথাটা-"বাইন্ধা পিটাইলে সব শালায়...
( ফুটনোট: আহারে, চোর বেচারা উচিত কথা বলে আবার পড়লো জনতার রোষানলে। ব্যাটা আহাম্মক, জানেও না সব সময় উচিত কথা বলতে নাই। ঠিক বর্তমান সময়ে আমরা যেমন বলছিনা। আসলেও তাই নয় কি? অদৃশ্য এক শক্তির হাতে চোরের মতো বাঁধা পড়ে ১৮ টাকার চাল ৪৫ টাকায়, ১৫ টাকার আটা ৪৮ টাকায় কিংবা ৫৯ টাকার তেল ১৩৫ টাকায় খাচ্ছি নিরবে।)
*** দ্রব্য মূল্য নিয়ে এটি শেষ পোস্ট। ধন্যবাদ সবাইকে।***
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন