somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা নাচি ফক্কা,ফক্কা...

১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সঙ্গে সঙ্গেই গনি মাতবর খেঁকিয়ে উঠলেন। এ্যাই মিয়া চৈত মাসের রইদে কি তোমার মাথা খারাপ হইলো। কি আবোল-তাবোল কইতাছো, কবে তুমি আমার কাছে টাকা জমা রাখছো। কোন কাগজ-দলিলপত্র আছে কি তোমার। পাগলের মতো কি সব কও মিয়া।
হাসান মিয়া মাথায় হাত দিয়ে বসে পড়লো। মাতবর সাব কন কি। ১ বছর আগে বিদেশ যাওনের সময় ২০ হাজার টাকা আপনার কাছে রাইখা গেলাম। এহন আপনে কন কোন টাকা-পয়সা রাখি নাই। তহন তো কইছিলেন গনি মাতবরের মুখের কতাই সব, কোন কাগজপত্র লাগবো না। আর অহন কাগজপত্র চান।
এ্যাই মিয়া এতো কতা কইয়া লাভ নাই। আগে প্রমাণ আনো, তারপর কতা কও। গনি মাতবর এক কতার মানুষ। কাগজপত্র ছাড়া কোন কিছু করে না। আমার সই করা কাগজপত্র আনো। টাকা দিয়া থাকলে নিয়া যাইবা। আমার কোন অসুবিধা নাই।
হতাশ হয়ে বেরিয়ে এলো হাসান মিয়া। চোখের পানি ধরে রাখতে পারছেন না কোনক্রমেই। গ্রামে পথ ধরে যাচ্ছেন আর কাঁদছেন হাউমাউ করে। পথের পাশে খড়কুটা কুঁড়াছেন এক বুড়ি। তাকে দেখে বললো- এ্যাই মিয়া, কি হইছে , কান্তাছো কেন? দেইখা তো ভদ্র ঘরের পোলা মনে হয়। এমন জোয়ান-মর্দ পোলা কান্তাছো শরম করে না মিয়া। কি হইছে মিয়া কও দেহি আমার কাছে।
আমি পাশের গ্রামে করিম মিয়ার পোলা হাসান মিয়া। ১ বছর আগে গনি মাতবরের কাছে ২০ হাজার টাকা রেখে বিদেশ গেছিলাম। বিদেশে ধরা খাইয়া দেশে আইছি। মাতবরের কাছে টাকা চাইতে বলে, তার কাছে কোন টাকা রাখি নাই। জোরাজোরি করাতে কাগজপত্র নিয়া আসতে বলে। প্রমাণ থাকলে টাকা দিবে, নাইলে না। সব শুনে বুড়ি বললো- আমাকে শতকরা ১০ টাকা দিলে তোমার টাকা তুলে দিতে পারবো। রাজি হলো হাসান মিয়া। বুড়ি কিছু বুদ্ধি-পরামর্শ দিয়ে বিদায় হলো।
পড়ন্ত বিকাল। মাতবর সাব দোতলা ঘরের নিচ তলায় বসে হুক্কা টানছেন। বুড়ি গিয়ে বললো বড়ো বিপদে পড়ে আপনার কাছে আসলাম। মাতবর সাবগো আপনে হইলে গেরামে মা-বাপ। গনি মাতবর বললো আগে বিপদের কতা কও। তারপর অন্য কিছু্। বুড়ি বলতে শুরু করলো আমি ৬ মাসের জন্য কাশী যাবো, লাখ খানেক টাকা আছে আমার কাছে। আমি ছাড়া যা আর কেউ জানে না। দেশ-বিদেশে তো আর এতো টাকা-পয়সা নিয়ে ঘোরাঘুরি করা যায় না। আবার ঘরে রেখে যাবো সেই ভরসাও পাচ্ছিনা। টাকাগুলো আপনার কাছে রাখাই সবচেয়ে বেশী নিরাপদ মনে হয়। আপনি গেরামে মাথা, মাতবর মানুষ। ঠিক সেই সময় হাসান মিয়া হাজির। কি খবর মাতবর সাব। ভালা আছেন তো। আমার টাকাগুলো দেন। গনি মাতবর মনে মনে চিন্তা করে যদি হাসানে টাকা না দেই তবে তো বুড়ি টাকা নাও পাইতে পারি। হাসানের টাকা ফেরত দিলে বুড়ি বিশ্বাস হবে, আমার কাছে টাকা রাখা সবচেয়ে নিরাপদ। যেই চিন্তা সেই কাজ। ফেরত দেয়া হলো হাসানের টাকা। হাসান টাকা নিয়ে মাতবর বাড়ির শেষ সীমানার আম গাছ তলায় অপেক্ষা করতে লাগলো বুড়ির জন্য।
বুড়ি আসা মাত্র শতকরা ১০ টাকা হারে পাওনা বুঝিয়ে দিলো এবং আনন্দে নাচতে শুরু করলো। সঙ্গে যোগ দিলো বুড়িও। মাতবরের বউ তাদের নাচ দেখতে পেয়ে,খবর দিলো মাতবরকে। আসলেন মাতবর। মাতবর সাহেব আপনিও শুরু করেন বুড়ি বললো। কিছুক্ষণ চুপ করে রইলেন মাতবর কিন্তু তাদের নাচের অবস্থা দেখে মাতবর এবং তার বউও নাচতে শুরু করলো। গেরামে এক পোংটা পোলা খবর ছড়িয়ে দিলো মাতবর আর তার বউ আম গাছ তলায় নাচতেছে। লোকজন জমে গেলোতাদের নাচ দেখতে। একজন বললো এ্যাই মিয়া তোমরা নাচতেছো কিসের জন্য। হাসান মিয়া জবাব দেয় আসলে আসল পাইয়া। এ্যাই বুড়ি তুমি। বুড়ি বলে শতকরা ১০ পাইয়া। আর মাতবর সাব আপনারা? সঙ্গে সঙ্গে গনি মাতবর বুঝে যায় আসল ঘটনা তবুও জবাব দেয়- আমরা নাচি ফক্কা, ফক্কা...
( ফুটনোটঃ সরকার আসে সরকার যায়। কেউ নাচে আসলে আসল পাইয়া, কেউবা নাচে শতকরা ১০ পাইয়া। কিন্তু হায়!!! মাতবর রূপী বেশী চালাক, অতি লোভী, আমরা জনগণ নাচি এখনো ফক্কা, ফক্কা...)
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×