মাথা এতো খারাপ হয় নাই...
১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইদানিং ডিমের বাজার খুব চড়া। মজিদ সাহেব মহল্লার দোকান বাদ দিয়ে আসলেন ডিমের আড়তে। এই দোকান সেই দোকন করে ঘুরতে লাগলেন। কাটিয়ে দিলেন দু'ঘন্টা। সব দোকানির এক কথা ডিমের হালি ২০ টাকা। মেজাজ খারাপ হয়ে গেলে। মহল্লার দোকান থেকে মাত্র ১ টাকা কম। হাল ছাড়ার পাত্র নয় মজিদ সাহেব। ঘুরতে ঘুরতে চলে এলেন আড়তেরে শেষ দিকে।
ছোট ছোট কয়েকটি ঝুড়িতে ডিম নিয়ে বসে আছে এক বিক্রেতা। ডিমের দাম কতো? বিক্রেতা বললো এক দাম এক রেট ১৫ টাকা হালি। মজিদ সাহেব মনে মনে ভাবলেন যাক ৫ টাকা কমে তো পাওয়া গেলো। তারপরও বললেন ১২ টাকা হালি হবে। বিক্রেতা বললো এক দামের পর আর কোন কথা থাকে না। নিলে নেন না হয় যান। মজিদ সাহেব বললেন ঠিক আছে আমাকে ১২ হালি দাও।
হঠাৎ মজিদ সাহেব খেয়াল করলেন বিক্রেতা ৪ টির বদলে ৩ টি করে হালি গুণছেন। চিৎকার করে উঠলেন মজিদ সাহেব, এই মিয়া ৩টা করে হালি ধরতাছো কেন। বিক্রেতা বললো মাথা ঠিক নাই। মজিদ সাহেব বললেন তা হলে ৫টায় হালি দিলে না কেন। বিক্রেতা বললো মাথা আবার এতো খারাপ হয় নাই...
(
ফুটনোটঃ দেশের প্রধান দু'টি দল কিংবা একটি দলে দু'টি অংশ সরকারের সঙ্গে যতোই আলোচনা-বৈঠক করুক না কেন। সরকার তাদের রোড-ম্যাপ থেকে কখনই পিছ পা হবে না। তাদের মাথা এতো খারাপ হয় নাই যে ৫টায় হালি দেবে। )
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন