somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোঁ চিজ আপনা আপনা আঁয়া ও চিজ বিলকুল হালাল...

২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাওলানা এন্তেজার ছাহেবকে চিনেন না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। আশেপাশের দশ গ্রামে ওনার মতো এতো বড় মাওলানা আর নাই। চারদিকে মাওলানা ছাহেবের শুধু জয় গান। যেখানেই যান কেউ ওনাকে সহজে ছাড়তে চান না। এভাবে মাওলানা ছাহেবের চলতে লাগলো দিন-মাস-বছর।
প্রায় পনের-বিশ দিন পর আজ সকালে বাড়ি ফিরলেন মাওলানা ছাহেব। বাজার থেকে কিছু আলু আর শাক-সবজি আনলেন। দুপুরে গোসল সেরে, জোহরের নামাজ পড়তে গেলেন পাশের মসজিদে। নামাজ শেষে বাড়ি ফিরে গিন্নিকে সঙ্গে নিয়ে খেতে বসলেন। শাক-সবজি খাওয়ার পর তরকারি নিতে গিয়ে বাধলো যতসব গন্ডগোল। মাওলানা ছাহেব বললেন ঘরে মুরগীর গোস্ত আসলো কোন জায়গা থেকে। আমিতো বাজার থেকে মুরগী আনিনি। গিন্নি বললেন আস্তে কথা বলেন লোকজন শুনতে পাবে। পাশের বাড়ি মুরগী আজ সকালে আমাদের উঠানে ধান খেতে আসলে আমি হাতের লাঠি ছূঁড়ে মারি। এতে মুরগী মরে মরে অবস্থা। কেউ দেখার আগে আমি মুরগী জবেহ করে ফেলি এবং আপনাকে ভালো-মন্দ খাওয়াবো বলে রান্না করি। কি বললা তুমি? আমারে হারাম জিনিস খাওয়াতে চাও। তোমার এতো বড় সাহস। গিন্নি ভয়ে তরকারির বাটি সরিয়ে, ডালের বাটি এগিয়ে দেন। তখন মাওলানা ছাহেব বললেন এইটা কি করলা। তরকারির বাটি সরাইলা কেন? গোস্ত আমার না হোক, আলু,তেল, মরিচ, নুন-মসলা এগুলো তো আমার। দেও একটু ঝোল দাও। ঝোল দিতে গিয়ে এক টুকরো গোস্ত মাওলানার প্লেটে পড়ে গেলো। গিন্নি গোস্তের টুকরা তুলতে গেলে মাওলানা তার হাত চেপে ধরে বললেন গোস্তের টুকরা নিতেছো কেন? গিন্নি বললো আলু, তেল, মরিচ,নুন-মসলা আপনার কিন্তু গোস্ত তো আপনার না, তাই নিতেছি। আর আপনি তো বললেন যে জিনিস আপনার না তা খাওয়া হারাম। এবার মাওলানা ছাহেব জোরে ধমক দিয়ে বললেন, আহাম্মক মেয়ে-লোক এইটাও জাননা-" জোঁ চিজ আপনা আপনা আঁয়া ও চিজ বিলকুল হালাল...

( ফুটনোটঃ বিগত সরকার সিন্ডিকেট করে অর্থাৎ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা বা ঘুষ খেয়ে দ্রব্য মূল্য বৃদ্ধি করেছিল বলে অভিযোগ রয়েছে। কিন্তু বর্তমান সরকার বাহাদুর ক্ষমতায় আসার পর নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে হালের জ্বালানী সিএনজি গ্যাস পর্যন্ত দ্বিগুন থেকে প্রায় চারগুন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর কারণ কি? না-কি, অধিক মুনাফার আশায় অসাধু ব্যবসায়ীরা ওনাদের কাছে মুরগীর গোস্ত নিজ থেকে পৌঁছে দিয়েছে। আর সরকার বাহাদু মাওলানা এন্তেজার ছাহেবের মতো-"জোঁ চিজ আপনা আপনা আঁয়া ও চিজ বিলকুল হালাল" পদ্ধতি গ্রহন করেছেন।)
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×