শাহবাগ নিয়ে ইদানিং প্রচুর তর্ক হচ্ছে। এই প্রপাগান্ডাগুলো যে সব মিথ্যা না সেটা আমিও জানি।
ওইখানে ছাত্রলীগ সন্ত্রাসী আছে - সত্য।
ওইখানে নাস্তিক আছে - সত্য।
ওইখানে গাঞ্জাখোর আছে - সত্য।
ওইখানে পতিতা আছে - সত্য।
ওইখানে বাংলাদেশের ইসলামধর্মভিত্তিক সবচেয়ে শক্তিশালী দলটিকে নিষিদ্ধ করার পায়তারা
চলছে - সত্য।
ওইখানে আগুন ও মূর্তি পূজারি আছে - সত্য।
এবং এইটা সবচেয়ে বড় সত্য যে এই মানুষগুলা গত ৯ দিন ধরে জামায়াত-শিবিরের অমানুষগুলোর বিরুদ্ধে যেভাবে কথা বলছে আপনি বিগত ৯ বছরেও তা পারেন নাই। মেনে নেন এই মানুষগুলা আপনার চেয়ে অনেক শ্রেয়, কারন এটাও সত্য।
আমি একজন মুসলমান। আমি বিশ্বাঃস করি, ধর্ম একটা ব্যাক্তিগত ব্যাপার। ধর্ম অনুসরন করার জন্য না, বরং কায়েম করার জন্য, আত্তঃস্ত করার জন্য। এবং এটাও বিশ্বাঃস করি যে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, ব্যাবসা করে, ধর্মের নামে মানুষ মারে তারা নিঃসন্দেহে শয়তান, নৃকৃষ্টতম সৃষ্টি।
একজন নাস্তিক যদি একটা বোমা ফাটায়, মানুষ বলবে লোকটা খারাপ ছিল, লোকটা নাস্তিক ছিলো। যদি একজন দাড়িওয়ালা লোক বোমা ফাটায়, মানুষ বলবে লোকটা সন্ত্রাসি ছিল, লোকটা মুসলিম ছিলো। এরা ইসলামকে এতটাই নিচে নামিয়ে এনেছে।
আমার বাবা সবসময় পাঞ্জাবি টুপি পরেন এবং উনার দাড়িও আছে। রাস্তায় যখন বাবার বয়সি এমন কাউকে দেখি তখন শ্রদ্ধার চেয়ে আগে মাথায় এটাই আসে যে - এই দিল বোম মেরে। আমার এ উপলব্দ্ধি থেকে আপনাদের কাছে অনুরোধ, আমেরিকানদের গালি দিয়েন না। যারা এইভাবে ইসলামের সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছে তাদের কে গালি দেন। কারণ, তারা শয়তান।
শাহবাগে হাজার হাজার মানুষগুলো হিন্দু না মুসলিম না খ্রীষ্টান না নাস্তিক সেটা জানার কোন ইচ্ছা আমার নাই। আমি শুধু এইটুকু জানি যে এই সন্ত্রাসি বা বেশ্যা অথবা ভালমানুষগুলো ৩০ লক্ষ মানুষ হত্যার বিচার চাইতে এসেছে। অমানুষগুলোর ফাঁসির দাবি নিয়ে এসেছে। হয়তো সবগুলা অমানুষের ফাঁসি হবে না, হয়ত একজনেরও বিচার হবে না। না হোক, আমি এতেই খুশি যে, আমি সবার সামনে চিৎকার করে বলতে পারতেছি -
" তুই রাজাকার "
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


