somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা বাবার ভাল আচরনে শিশু ভাল হয়।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








অনেক শিশুকে আমরা বলি, ও একদম বড়দের মতো। এই তো বাবার জুতা পরে ফেলে, মায়ের ওড়না পেঁচিয়ে শাড়ি পরে। দাদির চশমা চোখে দেয়। এই কাজগুলো যখন সে করে, ভালোই লাগে। কোনো কোনো শিশু তো মা-বাবা বা বাড়ির অন্যরা কীভাবে কথা বলে, তা-ও অনুকরণ করে। ততক্ষণ পর্যন্ত এগুলো ঠিক আছে, যতক্ষণ শিশুরা বড়দের অনুকরণ করে কোনো নেতিবাচক আচরণ করা থেকে বিরত থাকে। বাড়ির ছোট্ট শিশুটি যখন এমন আচরণ করে, বড়রা চোখ বড় বড় করে ভাবেন, এমন কেন হচ্ছে?

একটু গভীরভাবে ভেবে দেখলে বুঝতে পারবেন, শিশুরা যাকে পছন্দ করে, তাঁর আচার-আচরণ অনুসরণ ও অনুকরণ দুটোই করে। বিশেষজ্ঞরা মনে করেন, শিশুদের গণ্ডি ছোট থাকে। চোখের সামনে যা দেখে অনায়াসে তা আয়ত্ত করে ফেলে। মা-বাবা যদি ঝগড়া করেন, বাড়ির বয়জ্যেষ্ঠ কাউকে অসম্মান করে কিছু বলেন, সেসবও শিখে ফেলে। এসব আচরণের প্রভাবে শিশুটি আক্রমণাত্মক আচরণও শিখতে পারে। অন্যের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলে। শিশুদের সামনে কারও সঙ্গে উচ্চ স্বরে কথা বলা, ধূমপান করা, এমনকি তার মায়ের সঙ্গেও কোনো কথা-কাটাকাটি হলে সেটি তার আড়ালেই করা উচিত।

মা-বাবার আচরণ অনেক সংযত হতে হবে। তাঁদের স্বভাবের নেতিবাচক দিকগুলো যদি তাঁরা বদলে ফেলতে পারেন, তাহলে সন্তানের সামনে অপ্রস্তুত হওয়ার আশঙ্কা থাকবে না। বেশির ভাগ সময় অভিভাবকরাই ভালো–মন্দের তফাৎ বুঝতে পারেন না। সে কারণে সন্তান জন্মের পর নিজের খারাপ অভ্যাসগুলো বদলে ফেলতে হবে। কেননা শিশুরা ভালো–মন্দের বিচার করতে পারে না। তাই সতর্ক ও সচেতন হতে হবে মা-বাবাকেই।

আর যদি কোনো কারণে শিশুর সামনে কোনো বিরূপ আচরণ করে ফেলেন, তাহলে পরে তাকে বুঝিয়ে বলতে হবে যে কাজটি ভুল হয়েছে। আর কখনো এমন হবে না। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, শিশুর সামনে কোনো অবস্থাতেই মিথ্যা বলবেন না। সন্তানের জন্য আদর্শ মা-বাবা হয়ে উঠুন।

আদর্শ মা-বাবা হওয়া এমন কোনো কঠিন কাজ নয়। একটু চেষ্টা করলেই সেটা সম্ভব। নিজের সন্তান অন্যের সামনে বেফাঁস কিছু বলে ফেললে মা-বাবা অস্বস্তিতে পড়েন। অভিভাবক হিসেবে যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়, তাই আগে নিজেদের আচরণ বদলান।


আরো জানতে ক্লিক করুন
click here
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×