সরকার ইতিমধ্যে সারা দেশে ৩৭১টি সমবায় বাজার স্থাপন করা হয়েছে। উপজেলা পর্যায়ে এমন আরো বাজার স্থাপনে নেওয়া হচ্ছে শত কোটি টাকার প্রকল্প। এতে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের পাশাপাশি গ্রামীণ কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তা ও উৎপাদনকারীর স্বার্থ রক্ষা এবং মুনাফালোভী চক্রের তৎপরতা বন্ধে সমবায়ভিত্তিক বাজারের ব্যবস্থা নেওয়া হয়েছে। সমবায় বাজার নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য সরবরাহ করে পণ্যমূল্য নিম্ন ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের সামর্থ্যের মধ্যে রাখতে ভূমিকা রাখবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার পাশাপাশি সঠিক নেতৃত্বে পরিচালিত দক্ষ সমবায় সমিতিগুলোকে সর্বাত্মক সহায়তা দেবে সরকার। সমবায় বাজারের পণ্য চলমান বাজার থেকে কম মূল্যে পাওয়া যাবে এবং তা হবে ফরমালিন বা ভেজালমুক্ত। এসব সমিতির মাধ্যমে বিভিন্ন পেশাজীবী স্বপ্রণোদিত হয়ে সাংগঠনিক প্রক্রিয়ায় নিজেদের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। একই প্রক্রিয়ার সারা বাংলাদেশের গ্রামগঞ্জে-শহরে পরিচালিত হচ্ছে সমবায়ের কার্যক্রম। বর্তমানে বাংলাদেশে সমবায়ে বিনিয়োগের পরিমাণ এক হাজার ২০০ কোটি টাকারও বেশি। এ জন্য সরকার চলমান সমবায় আইনের পরিবর্তন করেছে ২০১৩ সালে। সমিতির সদস্যরা যাতে তাদের সম্পদের সুফল ভোগ করতে পারে সেটা আইনে নিশ্চিত করা হয়েছে। বিশ্বের যাবতীয় কৃষিপণ্যের অর্ধেক সমবায়ের মাধ্যমে বাজারজাত হয়। গ্রামীণ জনপদে কৃষিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠিত করে বৃহৎ সমবায়ী উৎপাদনকারীদের সঙ্গে সম্পৃক্ত করতে পারলে বাজারজাতকরণ প্রক্রিয়ায় যেকোনো সিন্ডিকেটকে মোকাবিলা করা সহজ হবে। বাংলাদেশে সমবায় বাজার কার্যকর করতে পারলে শহরের মানুষ যেমন ভেজালমুক্ত পণ্য পাবে, তেমনি কৃষকও পাবে ন্যায্য মুনাফা। এতে করে কৃষিতে বিনিয়োগও বাড়বে। এবং দেশ হবে কৃষিতে সমৃদ্ধিশীল।
কৃষকদের ন্যায্যমূল্য প্রদানে সমবায় বাজার স্থাপন করছে সরকার। তাই সমবায় ভিত্তিতে কৃষকের পণ্য বাজারজাত করার উদ্যেগ নিয়েছে সরকার (পর্ব -২)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন
ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন
যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন
শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন
যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি
কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।