এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর ভোক্তা আস্থা সূচক কিছুটা কমলেও বেড়েছে বাংলাদেশের। আঞ্চলিক হিসাবে বাংলাদেশেই সর্বোচ্চ ও দুই অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। আর তা সম্ভব হয়ছে সরকারের সঠিকভাবে দেশ পরিচালনার জন্য। মাস্টারকার্ডের জরিপ অনুযায়ী এশীয়-প্রশান্ত মহাসাগরীয় ১৬টি বাজারের মধ্যে বাংলাদেশের ভোক্তা সূচক সর্বোচ্চ ১৬.৯ পয়েন্ট বেড়ে হয়েছে ৮৩.৩ পয়েন্ট। যা দেশের অর্থনীতির প্রতি জনগণের আস্থার প্রতিফলন। এর মধ্যে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমার ও ভারতের ভোক্তা আস্থা সূচক যথাক্রমে ৯৭.২ ও ৯১.৬ পয়েন্টে এসেছে। নতুন এ সূচক গত ছয় মাসের অর্থনৈতিক পরিস্থিতির ওপর তৈরি করায় বাংলাদেশের ভোক্তা আস্থা ইতিবাচক পাওয়া গেছে। জরিপে দেখা যায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ভোক্তা আস্থা সূচক সর্বোচ্চ ৭.৭ পয়েন্ট বেড়েছে ফিলিপাইনে। দেশটির সূচক দাঁড়িয়েছে ৭৭.১ পয়েন্ট। তবে মালয়েশিয়ায় আস্থা সূচক ১১.৫ পয়েন্ট কমে ৪৯.৯-তে নেমে এসেছে। ২০০৯ সালের প্রথমার্ধে অর্থনৈতিক সংকটের পর এবারই প্রথম এমনটি ঘটল। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৬টি দেশে গত ২০১৪ সালের অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত মাস্টারকার্ডের এই জরিপ পরিচালিত হয়। এতে আট হাজার ২৩৫ জন উত্তরদাতা অংশ নেয়, যাদের বয়স ১৮ থেকে ৬৪ বছর পর্যন্ত। ১৯৯৩ সালে শুরু করার পর এটি হলো মাস্টারকার্ডের ৪৪তম ভোক্তা আস্থা সূচক জরিপ। মাস্টারকার্ডের এই জরিপে অংশগ্রহণকারী বা উত্তরদাতাদের কাছ থেকে ছয় মাসের অর্থনৈতিক পরিস্থিতি, কর্মসংস্থানের সম্ভাবনা, নিয়মিত আয়ের সম্ভাবনা ও জীবনযাত্রার মানসহ পাঁচটি অর্থনৈতিক উপাদান সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। জরিপের সূচক নির্ণয়ে জিরো বা শূন্যকে সবচেয়ে নৈরাশ্যজনক, ১০০ নম্বরকে সর্বোচ্চ আশাবাদ ও ৫০ নম্বরকে নিরপেক্ষতার লক্ষণ বলে ধরা হয়।
ভোক্তা আস্থাসূচকে সর্বোচ্চ অগ্রগতি বাংলাদেশের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
তাবলিগে গিয়ে যা শিখলাম না
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।