হিমালয় কন্যা হিসেবে খ্যাত নেপালের সঙ্গে এবার বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি করার উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে নেপালের সঙ্গে বাণিজ্য চুক্তি ও মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সার্কভুক্ত এ দেশটিতে প্রতিবছর বাংলাদেশের বাণিজ্য বাড়ছে। কিন্তু বিপুল পরিমাণ পণ্য আমদানির পাশাপাশি দেশটিতে রফতানিরও সুযোগ রয়েছে। বাংলাদেশী পণ্যের চাহিদা বাড়ছে নেপালে। নেপালের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে সরাসরি সড়ক যোগাযোগ বা কানেকটিভিটি করতে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে ভারতকে ট্রানজিট চুক্তি করার জন্য আহ্বান করা হয়েছে। যে চুক্তির আওতায় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হবে। সার্কভুক্ত সব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য নেপালের সঙ্গেও বাণিজ্য বৃদ্ধি পাবে। শিল্পের কাঁচামাল, রাসায়নিক উপাদান, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য এবং খাদ্য ও পানীয়সহ নেপালে বাংলাদেশী পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। পাশাপাশি নেপাল থেকে অনেক শিক্ষার্থী বাংলাদেশে পড়তে চায়। আবার স্থলপথে সরাসরি যোগাযোগ করা গেলে বাংলাদেশ থেকে অনেক পর্যটক যাবে নেপালে। বাংলাদেশ ও নেপালের মাঝে ভারতের করিডর ব্যবহার করতে না দেয়ায় বাণিজ্য সম্প্রসারণ করা যাচ্ছে না। তবে এখন ট্রানজিট চুক্তির মাধ্যমে এই সঙ্কট সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে। বাংলাদেশ-নেপালের সঙ্গে ভারতের ৫৪ কিলোমিটার সড়কপথ দিয়ে সরাসরি যোগাযোগ স্থাপন হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।
দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বৈপ্লবিক পরিবর্তন আনতে মুক্ত বাণিজ্য চুক্তি হচ্ছে নেপালের সঙ্গে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
তাবলিগে গিয়ে যা শিখলাম না
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।