উপকূলীয় এলাকায় নৌ-ডাকাতি-দুর্ঘটনা রোধ, জাহাজের অবস্থান নির্ণয়, ঝড়-দুর্যোগ থেকে রক্ষা ও দিকনির্দেশনা দিতে চরফ্যাশনে নির্মিত হচ্ছে কোস্টাল রেডিও স্টেশন
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জেলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নে স্থাপিত হচ্ছে লাইট হাউজ এ্যান্ড কোস্টাল রেডিও স্টেশন। উপকূলীয় এলাকায় নৌ-ডাকাতি-দুর্ঘটনা রোধ, জাহাজের অবস্থান নির্ণয়, ঝড়-দুর্যোগ থেকে রক্ষা ও দিকনির্দেশনা দিতে সহায়তা করবে স্টেশনটি। এতে দেশী-বিদেশী জাহাজ নিরাপদে থাকবে। কোরিয়ান এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সমুদ্র পরিবহন অধিদফতর তত্ত্বাবধায়নে প্রায় ৫১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে এ স্টেশনটি নির্মিত হবে। অত্যাধুনিক এ স্টেশন তৈরির জন্য এরই মধ্যে ঢালচরে স্থান নির্ধারণ করে সাড়ে ৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে টেন্ডার প্রক্রিয়া শেষে জুন মাসে কাজ শুরু হবে, আগামী ৩ বছরের মধ্যে এ কাজ শেষ হবে। এর আগে গত বছরের ১১ মার্চ একনেকের বৈঠকে এ প্রকল্প অনুমোদন হয়েছে। সমুদ্রের ২শ’ কিলোমিটার নটিক্যাল মাইল ক্ষমতাসম্পন্ন লাইট হাউজ এ্যান্ড কোস্টাল রেডিও স্টেশনটি চালুর মাধ্যমে ২৪ ঘণ্টাই জাহাজ ও নৌ যানগুলোকে দুর্ঘটনা, নৌ-ডাকাতি, দুর্যোগ ও কিংবা ঝড়ের কবলে পড়লে তাৎক্ষণিকভাবে সহযোগিতা করা যাবে। তবে জাহাজগুলোতে অবশ্যই যোগাযোগের মাধ্যম হিসেবে নেটওয়াকিং ইনস্ট্রুমেন্ট থাকতে হবে। তাহলেই ২৪ সি টু ল্যাড কমিউনিকেশন তৈরি হবে। সরকারের এ পদক্ষেপের ফলে উপকূলীয় এলাকায় নৌ-ডাকাতি-দুর্ঘটনা রোধ, জাহাজের অবস্থান নির্ণয়, ঝড়-দুর্যোগ থেকে রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন