আমাদের শ্রমিকদের মেধা, শ্রম, ন্যায়পরায়ণতা, সততা ও কর্ম-দক্ষতায় বিশ্ব শ্রমবাজারে উদ্ভাসিত হোক বাংলাদেশের নাম
০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জনশক্তি খাত আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই খাত থেকে প্রতি বছর যে পরিমাণ রেমিট্যান্স আসে আর কোনো খাত থেকে আসে না। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স প্রথমবারের মতো দেড় হাজার কোটি মার্কিন ডলারের অঙ্ক অতিক্রম করেছে। ২০১৪-১৫ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৫৩০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের বছরের তুলনায় এ পরিমাণ ৭ দশমিক ৫৩ শতাংশ বেশি। সেই হিসাবে বিদায়ী অর্থবছরে ১০৭ কোটি ডলার বেশি এসেছে। অভিবাসী শ্রমিকদের কারণেই আমাদের অর্থনীতি এক শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। গায়ের রক্ত পানি করে তারা রেমিট্যান্স পাঠাচ্ছেন। সেই রেমিট্যান্সের সুবিধা ভোগ করছে দেশের জনগণ। অভিবাসনের নামে আমরা সাগর পথে কারও করুণ মৃত্যু চাই না। এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকারি নিয়ন্ত্রণের পাশাপাশি আরও সহযোগিতা, উৎসাহ ও প্রণোদনা দেওয়ার লক্ষ্যে সরকার আরও সঠিক কর্ম-পরিকল্পনা গ্রহণ করবেন এমনটিই আশা করা হচ্ছে। তাহলেই আমাদের জনশক্তি খাতে ফিরিয়ে আসবে নতুন প্রাণচাঞ্চল্য। বাংলাদেশের শ্রমিকদের বিশ্ব শ্রমবাজারে কাজ করার আরও অবারিত সুযোগ তৈরি হবে। তৈরি হবে তাদের আর্থিক নিরাপত্তা। যা আমাদের গ্রামীণ অর্থনীতিসহ জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। তাই বিশ্ব শ্রমবাজারে সততা, দক্ষতা ও মর্যাদায় আরও উদ্ভাসিত হোক আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশের নাম।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন