ওহাইয়ো স্টেইট ইউনিভার্সিটি ও ওহাইয়ো ডমিনিকান ইউনিভার্সিটির দুজন গবেষকের গবেষণায় দেখা গেছে, শিক্ষার্থীদের মধ্যে যাদের দৈনিক ফেইসবুক ব্যবহারের প্রবণতা রয়েছে তারা পরীক্ষায় বেশ কম নাম্বার পাচ্ছে। দুই কোটি ব্যবহারকারীর সামাজিক নেটওয়ার্ক ফেইসবুকের দৈনিক ব্যবহারকারী শিক্ষার্থীদের কেউ কেউ গ্রেইড পয়েন্ট তুলতেও সক্ষম হচ্ছে না বলে গবেষকরা জানান।
গবেষকদের একজন কারপিন্সকি জানান, “আমাদের গবেষণায় দেখা গেছে শিক্ষার্থীদের মধ্যে যারা ফেইসবুকে বেশি সময় দেয় পড়াশুনায় তারা খুবই কম সময় ব্যয় করে। বর্তমান প্রজন্মের সবার জন্যই এটি একটি আগ্রহের জায়গা।”
২১৯ জন শিক্ষার্থীর উপর এই গবেষণাটি চালানো হয়। যাদের মধ্যে স্নাতক এবং স্নাতোকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এসব শিক্ষার্থীর মধ্যে নিয়মিত ফেইসবুক ব্যবহারকারীদের গড় জিপিএ ৩.০০ থেকে ৩.৫০ এর মধ্যে। যেখানে যারা নিয়মিত ফেইসবুক ব্যবহার করে না তাদের জিপিএ সাড়ে তিন থেকে চার।
সংবাদ সূত্র: চায়না ভিউ,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ দুপুর ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



