
অপূর্ণতার মাঝে কেউ
পূর্ণতাকে খুঁজে পেতে চাইলে
দাওনা তাকে খুঁজতে।
অপূর্ণতার মাঝে সে তো
পেতেও পারে পূর্ণতাকে।
কিন্তু কেউ যদি চাই
পূর্ণতার মাঝে অপূর্ণতাকে খুঁজতে
তুমি কি সাই দেবে তাতে?
ধরে নিলাম দেবে না
হয়তো বলবে পরিপূর্ণ না হলে
পূর্ণতা হল কি করে
অপূর্ণতা থাকলে কি আর তাকে বলে পূর্নতা।
তবুও খোঁজ না পূর্ণতার মাঝে অপূর্ণতাকে ।
অপূর্ণতাকে বুকে রেখে কেউ কেউ
থাকে পূর্ণতার মতই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


