
মিনা,
আমি জানতে পারলাম তুমি অসুস্থ। তবুও এই অসুস্থতার মাঝেও তুমি ভাল আছ,তোমার মন ভাল আছে এবং তুমি সার্বিক দিক দিয়ে ভাল আছ
এটাই আমার আশা। মিনা তুমি আমাকে উপরের দিকটা দিয়েই দেখেছ কিন্তু বাস্তবিক ভেতরের দিকটা দেখতে পাওনি।
তুমি মনে কর পৃথিবীতে তুমিই একমাত্র দুঃখী আর সকলেই সুখি।এটা তোমার ভুল ধারনা।পৃথিবীতে প্রকৃত সুখি মানুষ খুবই কম।
প্রত্যেক মানুষেরই কম বেশী দুঃখ আছে।তুমি শুধু তোমার নিজের কষ্টটা দেখ বলে তোমার এত কষ্ট।তুমি যদি বাইরের মানুষের কষ্টটা একটু দেখতে তাহলে তোমার কষ্টটা একটু কমত।তুমি তো শুধু মানসিক কষ্ট পাচ্ছ, কিন্তু আমি মানসিক আর্থিক দুটি কষ্টই পাচ্ছি। এবার বল কোন কষ্টটা বেশী? আমি জানি তুমি তোমার কষ্টটাকেই বেশী বলবে।আর আমি বলব যার কষ্ট তার কাছেই বড়।তুমি মানসিক কষ্ট পেলে মানসিক আমি আর্থিক কষ্ট পেলে আমার কাছে আর্থিক কষ্টটাই বেশী বলে মনে হবে।আমি আসলে বলতে চাচ্ছি সব কষ্টই কষ্ট তা মানসিক, আর্থিক, ক্ষুদার, ভালবাসার যাই হোক না কেন।এজন্য তোমাকে বলছি তুমি শুধু তোমাকে দুঃখী মনে কর না। তোমার মত আরও অনেক দুঃখীই রয়েছে।
ভাল করে বুঝতে চেষ্টা কর, নিজেকে অবহেলিত অবজ্ঞিত ভেব না। তাতে দিন দিন পেছনের দিকেই চলে যাবে।
এখন থেকে স্বাভাবিক থাকতে চেষ্টা করবে।মনে কোন দুঃশ্চিন্তা করবে না। মনকে সব সময় প্রফুল্ল রাখতে চেষ্টা করবে।
সবার সাথে সহজেই মিশতে চেষ্টা কর।
অনিন্দ সুন্দর দৃষ্টি দিয়ে পৃথিবীর দিকে তাকাও দেখবে সব কিছু সুন্দর।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




