somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুরু হলো রিমঝিম বৃষ্টি ঝরা...

০১ লা জুলাই, ২০০৯ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে বর্ষায় এ ভূখণ্ডে বৃষ্টি বয়ে আনা মৌসুমী বায়ু। মঙ্গলবার কমবেশি বৃষ্টি হয়েছে দেশের অনেক স্থানে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার দুপুরের পর থেকেই দেশের অনেক স্থানে আকাশ কালো করে মেঘ জমতে থাকে। রাজধানীতে আকাশ ভারী হয়ে ছিল সকাল থেকেই। বিভিন্ন স্থানে বিকালের আগেই বৃষ্টি নেমে আসে। সন্ধ্যা পর্যন্তও ছিল বৃষ্টির রেশ। অফিস ফেরত অনেকেই বৃষ্টিস্নাত হলেও হয়ত বিরক্ত হননি। বরং অনেক প্রতীক্ষার পর বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন। এবারের বর্ষা মৌসুমের শুরুতে বৃষ্টির পরিমাণ ছিল কম। আষাঢ়ের প্রথমভাগ প্রায় পেরিয়ে গেলেও দেখা পাওয়া যাচ্ছিল না বৃষ্টির। এ সময়টাতে আকাশ ছিল অনেকটা শরতের মতো নীল। মূলত দুর্বল মৌসুমি বায়ু প্রবাহের কারণেই বৃষ্টি কম হয়েছে। একারণে দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। ভ্যাপসা গরম ও বাতাসে জ্বলীয় বাষ্পের আধিক্যের কারণে হাঁসফাঁস করে মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মাহমুদুল হক মঙ্গলবার বলেন, “বর্তমানে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এ কারণে সারা দেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। এটি অব্যাহত থাকবে।” আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামে সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে মঙ্গলবার বিকাল ৬টা পর্যন্ত। এছাড়া রাজশাহীতে ৮৬, যশোরে ৬০, কক্সবাজারে ৪৫, সিলেটে ৪০ ও খুলনায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার বিকাল ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সাতক্ষীরায় ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল রাঙামাটিতে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তথ্যসুত্র: বিডিনিউজ২৪.কম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×