somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা চাইলে বাড়ির আসবাব স্থানান্তরে আ.লীগ কর্মীরা সহায়তা করবে: মায়া

১৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, ১৭ অক্টোবর (আরটিএনএন ডটনেট)-- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির মালামাল স্থানান্তরে আওয়ামী লীগ সহায়তা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

‘খালেদা জিয়ার আশেপাশে নির্দেশনা পালনে বিস্বস্ত কেউ নেই’- এমন মন্তব্য করে মায়া বলেন, ‘সেনানিবাসের বাড়িতে অনেক দামি দামি আসবাব-পত্র আছে। আওয়ামী লীগ কর্মীরা এসব আসবাব-পত্র খালেদা জিয়া যেখানে বলবেন সেখানেই পৌঁছে দিয়ে আসবে।’

আদালতের রায় মেনে এখনই সেনানিবাসের বাড়ি ছেড়ে দেয়া উচিত বলেও মন্তব্য করেন মায়া।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ ওলামা লীগ আয়োজিত ‘জাতীয় উন্নয়ন ও সন্ত্রাস দমন এবং সকল ধর্মীয় কার্যকলাপের স্বাধীনতা ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় মায়া এসব কথা বলেন।

সালিশ ও সুপারিশ করে সেনানিবাসের বাড়িতে খালেদা জিয়ার থাকা সম্ভব হবে না মন্তব্য করে মায়া জানান, খালেদার সেনানিবাসের বাড়ি নিয়ে আদালতে মামলা করেছিল সেনা বোর্ড। বিএনপি সে মামলায় লড়েছে। রায়ের পরেই তার বাড়ি ছাড়া উচিত ছিল। কিন্তু তিনি তা করেন নি।

আওয়ামী লীগ রাজনৈতিকভাবেই বিএনপিকে মোকাবিলা করবে জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কারো ক্ষতি করে রাজনীতি করে না। আওয়ামী লীগ প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগ চায় তারেক ও কোকো দেশে ফিরে এসে রাজনীতি করুক।’

‘তারেক ও কোকো নিজেদের নির্দোষ মনে করলে দেশে ফিরে আসুক’ মন্তব্য করে মায়া আরো বলেন, ‘দুর্নীতি করেছেন বলেই তাদের দেশে ফেরার সাহস নেই।’

বিরোধী দল গায়ে পড়ে ঝগড়া করছে মন্তব্য করে মায়া বলেন, ‘বিএনপি জনগণের সমস্যা সমাধানের জন্য আন্দোলন না করে নিজেদের স্বার্থে অরাজকতা সৃষ্টি করে চলেছে।’

সভায় বাংলাদেশ ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস বিন হোসাইন হেলালীর সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজসহ ওলামা লীগের নেতারা বক্তব্য রাখেন।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×