somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে ;);):D

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রবাদ আছে "ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে", আমার অবস্থাও কিছুটা সেরকমই।

শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়বার সময় সিলেটের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী দের ধইরা ধইরা বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসে চন্দ্র-সূর্য নিয়া জ্ঞান দিতাম সাষ্ট এস্ট্রোনমিকাল সোসাইটি এর সদস্য হিসাবে। কার্ল স্যাগানের সিডি রাইড করে স্কুলে স্কুলে দিয়ে বেড়াতাম।

এম সি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পরিত্যক্ত গোডাউন থেকে ভাঙ্গা-চুড়া টেলিস্কোপ নিয়ে এসে সে কি প্রাণান্তর চেষ্টা ছোট-ছোট পোলাপানদের চাঁদ দেখাবার ব্যবস্হা করা। এক সিলেটী ফ্রেন্ডের ভাই তাকে একটি ছোট-খাট টেলিস্কোপ পাঠিয়েছিল লন্ডন থেকে। তার সেই টেলিস্কোপটি বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবার জন্য কত দিন যে তাকে তেল মারতে হয়েছে সেটা এখন কাউকে বোঝানো সম্ভব না।



পিএইচ ডি করতে এসে গত কয়েক বছরে সে কার্যক্রম বন্ধ থাকলেও গতকাল থেকে আবার শুরু করে দিলাম Let's Talk Science Club
এর সাথে যুক্ত হয়ে কানাডার বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের কঠিন-কঠিন বিষয়গুলো মজার মাজার পরীক্ষণের মাধ্যমে বোঝানোর দায়িত্ব নিয়ে।



এই ক্লাবটি কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছা সেবার মাধ্যমে পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়গুলোর আশে-পাশে (একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত) অবস্থিত প্রাইমারি ও হাই স্কুল গুলোতে গিয়ে বয়স অনুযায়ী বিষয় নির্ধারণ করে পরীক্ষণ গুলো করে দেখানো হয়, অর্থাৎ, ছোটদের জন্য তাদের বুঝবার মত বিষয়গুলো এবং বড়দের জন্য তাদের বুঝবার উপযোগী বিষয় বস্তু। বিশ্ববিদ্যালয় গুলো সেচ্ছাসেবীদের ঐ সকল স্কুল গুলোতে যাতায়তের ব্যবস্হা ও পরীক্ষণের খরচ নির্বাহ করে থাকেন। কানাডিয়ান সরকারও এই ক্লাবের পৃষ্ঠপোষকতা করে থাকেন।



প্রথম দিন Lincoln Heights Public School নামক একটা স্কুলে গিয়ে Grade 4 এর ছাত্র-ছাত্রীদের পরীক্ষণের মাধ্যমে বোঝালাম গতি শক্তি, স্থিতি শক্তি, রাসায়নিক শক্তি, আলোক শক্তি, বৈদ্যুতিক শক্তি ও তাদের ব্যবহার।



প্রথম দিন যে পরীক্ষণ গুলো করে দেখালাম সেগুলো নিম্নরূপ:

বিষয়: শক্তির বিভিন্ন রুপ

১) রকেট কিভাবে কাজ করে; স্থিতি শক্তি কিভাবে গতি শক্তিতে রূপান্তরিত হয়

২) ভিনেগার ও বেকিং পাউডার এর বিক্রিয়ার মাধ্যমে কিভাবে কার্বনডাই অক্সাইড উৎপন্ন হয় (রাসায়নিক শক্তি)

৩) যান্ত্রিক শক্তি কিভাবে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তিত হয় (হাত দিয়ে জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়েছিল)

৪) সময়ের সাথে শক্তির ক্ষয় কিভাবে হয়।

৫) পৃথিবীতে শক্তির উৎস গুলো কিভাবে পরস্পর সম্পর্ক যুক্ত। শক্তির ম্যাপ তৈরি।

আশ্চর্যজনক ভাবে হলেও সত্য যে যন্ত্র-পাতি দিয়ে উপরোক্ত পরীক্ষা গুলো করে দেখালাম সেগুলোর সর্বমোট দাম বাংলাদেশি টাকায় ১০০০ টাকার ও কম হবে।



গতকাল ক্লাস থেকে ফিরে মনের ভিতর শুধু একটাই ভাবনা কবে দেশে গিয়ে একই রকম উদ্যোগ নিতে পারব?
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৫
১৮টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×