somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রাম বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টির কারণে প্রচণ্ড জলাবদ্ধতা ও রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধ্বসের সম্ভাবনা

১৩ ই জুন, ২০১৮ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ নম্বর ছবি

আবহাওয়া পূর্বাভাষে দখতে পাচ্ছি আগামী ১৪ ই জুন দুপুর পর্যন্ত পুরো চট্টগ্রাম বিভাগে ভারি বৃষ্টি অব্যাহত থাকবে ও প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এই সময়ের মধ্যে (প্রথম ছবি (১ নম্বর ছবির ডান দিকের স্কেল বার নির্দেশ করতেছে কোন এালাকায় কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে))। উপরের ১ নম্বর ছবিতে স্পষ্টত দেখা যাচ্ছে কক্সবাজার জেলায় খুবই ভারি বৃষ্টি হবে। নিচের ২ নম্বর ছবিতে দেখা যাচ্ছে গত ৭ দিনে দেশের কোন এলাকায় কি পরিমান বৃষ্টি হয়েছে।

২ নম্বর ছবি

সংযুক্ত ২ নম্বর ছবিতে (বাম দিক থেকে) দেখা যাচ্ছে মৌসুমি বায়ু দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রায় উলম্ব ভাবে চট্টগ্রাম-কক্সবাজার জেলার উপকূলীয় এলাকার দিকে প্রবাহিত হচ্ছে যা বঙ্গোপসাগর থেকে জ্বলিয় বাষ্প বয়ে নিয়ে যাচ্ছে। ঐ জ্বলিয় বাষ্প পাহাড়ে বাধা পেয়ে আকাশের দিকে উঠে ঘন মেঘ তৈরি করতেছে। ৩ নম্বর ছবিটি বর্তমানে পৃথিবী পৃষ্ঠের বৃষ্টিপাত পরিমাপের সবচেয়ে নির্ভরযোগ্য কৃত্রিম ভূ-উপগ্রহ আমেরিকার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা এর জিপিএম নামক ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত গত ৭ দিনের বৃষ্টিপাতের মানচিত্র।

৩ নম্বর ছবি

আমরা সকলেই জানি অতিবৃষ্টি ভূমিধ্বসের অন্যতম প্রধান কারণ। সংযুক্ত ৪ নম্বর ছবিতে দেখা যাচ্ছে ভূমিধ্বসের জন্য কোন এলাকা কতটুকু ঝুঁকিপূর্ণ তার মানচিত্র। ৪ নম্বর চিত্রে গোলাকার বৃত্ত চিহ্নিত এলাকা গুলো ভূমিধ্বস ঝুঁকিপূর্ণ। বৃত্তের ভিতরে লাল রঙের গাড়ত্ব নির্দেশ করতেছে কোন এলাকা কতটুকু ঝুঁকিপূর্ণ। যত বেশি লাল তত বেশি ঝুঁকিপূর্ণ ঐ এলাকা ভূমিধ্বসের জন্য। পূর্বাভাষ করা হচ্ছে আগামী ৩ দিনে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় আরও অনেক ভূমিধ্বস হতে পারে ও তার ফলে অনেক প্রাণহানির সম্ভাবনা রয়েছে।

৪ নম্বর ছবি

ঘুম থেকে উঠে দেখি ভারি বর্ষণের কারণে কক্সবাজার জেলায় রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধ্বসের কারণে ১ শিশু নিহত হয়েছে। এছাড়াও অন্য এলাকায় ১০ জন মারা গেছে।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে প্রায় ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বলে জানা যায়।

বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানের রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট এমনকি হাসপাতালেও পানি ঢুকে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

কয়েক মাস পূর্বে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে যেভাবে ঘর বানানো হয়েছে তার নিম্নোক্ত ছবিটি দিয়ে মন্তব্য করেছিলাম যে "আগামী বর্ষা মৌসুমে ভারি বৃষ্টির কারণে রোহিঙ্গা ক্যাম্পের এই সকল ঘরের টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে। ভূমি ধ্বসের কারণে অনেক মৃত্যু হবে।"

৫ নম্বর ছবি

নিম্নে কমেন্ট বক্সে ২ টা ওয়েবসাইটের লিংক দেওয়া হলও যে সাইট হতে চলমান বৃষ্টিপাত, বন্যায় আক্রান্ত এলাকা ও অতিবৃষ্টির কারণে ভূমিধ্বস এর সম্ভাবনা আছে এমন এলাকার মানচিত্র পাওয়া যাবে। ওয়েবসাইট গুলো আমেরিকার National Oceanic and Atmospheric Administration (NOAA) কর্তৃক পরিচালিত। ২ নম্বর নম্বর লিংকে দেওয়া ওয়েবসাইট হতে প্রায় রিয়েল টাইম ভূমিধ্বস পূর্বাভাষ পাওয়া যায়।

১)The Tropical Rainfall Measuring Mission (TRMM) এর Current Heavy Rain, Flood and Landslide Estimates


৬ নম্বর ছবি

২) রিয়েল টাইম ভূমিধ্বস পূর্বাভাষ: Near Real Time Landslide Potential in Google Earth


৭ নম্বর ছবি


সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৮ রাত ২:২২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×