somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোকার!

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যালো, এই যে ভাই শুনছেন?
-জী বলেন
কে আপনি?
-আমি? আমি তো ভাই জোকার।
জোকার???
-হ্যা। আমি জোকার।
আপনি কি করেন?
- লোক হাসানোর চেষ্টা
কোথায় থাকেন আপনি?
-তাসের দেশে ।।

গল্পের একমাত্র ও প্রধান চরিত্র এই জোকার... তাসের দেশের জোকার । জোকারের প্রধান কাজই হল তার আশেপাশের টেক্কা, রাজা, রানী, গোলাম... এদের হাঁসানো। তার দিনের দশ আনাই কাটে হয়তো আশেপাশের তাশগুলোকে হাসিয়ে । কাছের তাসগুলোকে হাসতে দেখলে সে আনন্দ পায় । তবে এই আনন্দটা অনেকটা স্যাডিস্ট টাইপ আনন্দ... নিজেকে হাসির খোরাকে পরিণত করে অন্যদের হাসি দেখে পাওয়া আনন্দ । দিন শেষে যখন সে নিজেকে একা পেত... তখন সে দেখত সে বেশ নিঃসঙ্গ কারন আশেপাশের কোন তাশের সাথেই তার তেমন কোন মিল নেই। কোন খেলায় তার তেমন কোন কাজ ও নেই... সে যেন শুধুই একটুকরো রঙচঙে কাগজ। আস্তে আস্তে তার আলাদা হওয়ার ব্যাপারটা অন্য তাশেদেরও নজরে আসল । পরিস্থিতি অথবা প্রকৃতি যেকোন কারনেই হোওক না কেন তারা ঠিক বেপারটাকে মানতে পারল না। তারা জোকারের না না ভুল ধরা শুরু করল। তোমার হাসানোতে ভুল, তুমি পরিবেশের উপযোগী না, তুমি ব্যবহার জান না... অনেক কিছু। জোকার ভাবল সবাই যখন বলছে তারমানে দোষটা হয়তো তার মাঝেই । একে তো জোকার নিঃসঙ্গ ছিল তারউপর আবার এত এত দোষ... সে ঠিক করলো সে আর এই তাশের দেশেই থাকবে না । সে তো নিজেকে বদলাতে পারবে না কারন সে জোকার, তাকে বানানোই হয়েছে এইভাবে।
একদিন সকালে, তাসের দেশের তাসেরা ঘুম ভেঙ্গে দেখলো তাদের সেই দোষী অন্যরকম জোকারটা আর নেই। তারা যেন হাঁপ ছেড়ে বাঁচল। তারপর থেকে জোকার কে আর কোথাও দেখা যায়নি।
তবে এখনো তাসের দেশে কারো কারো মন খুব খারাপ হলে হয়ত সে সেই জোকারটাকে খোঁজে...

আপনার আশেপাশেই হয়তো লুকিয়ে আছে সেই জোকারটা... এখনো সে হয়তো জোরে শব্দ করে হাসিয়েই যাচ্ছে আপনাকে কিন্তু আপনি তার হাসির পেছনের চুপ থাকার গল্পটা জানেন না। হয়তো এখনোও সে প্রতি রাতে নিজেকে হাসানোর চেষ্টা করে কিন্তু দীর্ঘশ্বাসের আড়ালে সে হাসি চাপা পড়ে যায়।
কান পাতুন একদিন হয়ত নীরাবতাটা শুনতে পাবেন...
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×