somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘র’ দিয়ে শুরু নামের একটা বন্ধুর জন্য..

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোথায় যেন একবার পড়েছিলাম মানুষ একবারই প্রেমে পড়ে আর জীবনের বাকি প্রেমগুলো করে প্রথম প্রেমটাকে ভোলার জন্য।
প্রথম ব্যর্থ প্রেমের ভালবাসা অনেকটা শুকিয়ে যাওয়া ক্ষতের মতো যেই ক্ষতের হয়তো ব্যাথা নেই সময়ের সাথে সাথে শুকিয়ে গেছে কিন্তু দাগটা রয়ে গেছে। আমার মতে ভালবাসা হচ্ছে প্রেমের পরের ধাপ যেখানে দু’পক্ষই এক জন আরেকজনের প্রতি অল্প সময়ের জন্য হলেও মায়া বোধ করে। প্রেমটা মিলিয়ে গেলেও ভালবাসা মেলায় না, কোথাও না কোথাও টান টা থেকেই যায়। আর এই টান টাই দাগটাকে জিইয়ে রাখে।
এই দাগঅলা মানুষগুলো আবার দুই দলের হয়...
প্রথম দল যারা এই দাগ টাকে লুকিয়ে রাখতে চায়। এরা বাইরের কাউকে এই ব্যাপারে জানাতে নারাজ।এই গোত্রের মানুষেরা এটাকে একধরনের হেরে যাওয়া মনে করে। এরা হারটা জানতে দিতে ভয় পায়। কাউকে বলতেও পারে না, আবার সইতেও পারে না নিজেই একলা ঘরে গুমরে মরে।
দ্বিতীয় দলের মানুষ, এরা ক্ষতটাকে বেশ যত্নে আগলে রাখে। মাঝে মাঝে খুঁচিয়ে ক্ষতটাকে সজীব রাখার চেষ্টা করে। অনেকটা বুকশেলফে রাখা কিছু বই এর মতো, এই বইগুলোর উপর কখনোই আমরা ধুলো জমতে দেই না। কিছুদিন পর পর নেড়েচেড়ে পরিস্কার করি। বাকি বইগুলোর উপর জমলে জমুক, কিন্তু এগুলোর উপর? কখনোই না। এই দলের মানুষগুলো প্রথম দলের মতো না, এরা কাছের মানুষগুলোর সাথে শেয়ার করে, ক্ষতটা দেখতে দেয়। তবে এরা মনে প্রানে আঘাতকারী মানুষটাকে তাদের জীবনে ফেরত চায় যদিও সে কথা তারা স্বীকার করে না।

এই দুই দলের মধ্যে কে যে বেশি বোকা এটা বলা অনেকটা facebookএর রিলেশনশিপ স্ট্যাটাস এর মতই “Its complicated”. তবে এদের common একটা ব্যাপার হল দুইজনেই যখন ওই ক্ষত জাগাটাই হাত বুলায় তখন গলার কাছে দলা পাকিয়ে উঠে আর ভেতর থেকে ভেসে আসে একটা দীর্ঘশ্বাস। এই দু’দলই একটা বেপারে ভীত থাকে তাদের জীবনে কেউ কি আসবে যে হয়তো ওই ক্ষতটার কথা ভুলিয়ে দেবে।
যে কথা দিয়ে শুরু করেছিলাম, প্রথম ব্যর্থ ভালবাসার দাগ... যা হয়তো মুছবে না কিন্তু যেখানে আপনার পরের নিঃশ্বাসটাই ফেলার জন্য বেঁচে থাকবেন কিনা জানেন না সেখানে কেন আরেকজনের জন্য দীর্ঘনিঃশ্বাস ছাড়বেন। নিজের মতো করে নিজের জন্য বাঁচুন যদি অন্যের জন্য বাঁচতেই হয় তবে এমন কারো জন্য, যে কিনা আপনার কদর বোঝে, যার সাথে থাকলে আপনার চোখে কান্না ঝরে... দুঃখের না অনেক হাসির কান্না...

এই লেখাটা আমার খুব কাছের ‘র’ দিয়ে শুরু নামের একটা বন্ধুর জন্য। সে যখন এই লেখাটা পড়বে তার ঠোটের কোনায় এক চিলতে হাসি ফুটে উঠবে যা হয়তো আমি দেখতে পাব না কিন্তু কল্পনাতো করতে পারব।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×