somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাদের মোল্লার রায় ও শাহবাগ স্কয়ার নিয়ে ডিজিটাল মিডিয়ায় তুলকালামঃ বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে এ বৈপরীত্য সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আবদুল কাদের মোল্লার রায় নিয়ে সমালোচনা করলেও বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা চাইছেন তার ফাঁসি। এমনকি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বাংলাদেশের কোনো কোনো প্রতিনিধিও সপরিবারের শাহবাগ স্কয়ারে যোগ দিয়েছেন। তাদের সে রকম উপস্থিতি আসলে খবর সংগ্রহের জন্য নয়, বরং সংহতি জানানোর জন্য।
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে বিবিসি বাংলার ঢাকা অফিসের একজন সাংবাদিক সকালের স্ট্যাটাস দিলেন সপরিবারের যাচ্ছি শাহবাগ স্কয়ারে। তাদের আরেক সাংবাদিকও তার কিছুক্ষণ করে স্ট্যাটাস আপডেট করেছেন। শাহবাগ যাচ্ছি। তবে তিনি কী খবর সংগ্রহ করতে যাচ্ছেন, না অ্যাক্টিভিস্ট হিসেবে যাচ্ছেন, তা পরিষ্কার করেননি।
সামহ্যয়ার ইন ব্লগ, সচলায়তন, বিডি টুডে ব্লগ, পেঁচা ব্লগসহ বিভিন্ন ব্লগেও কাদের মোল্লার ফাঁসি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কেন ফাঁসির রায় এলো না, তার পেছনে সরকারের সাথে জামায়াতের আঁতাতের সন্দেহও প্রকাশ করছেন কেউ কেউ।
আমাদের ট্রাইব্যুনাল রিপোর্টার মেহেদী হাসানকে জিজ্ঞেস করেছিলাম, আসলে কিসের ভিত্তিতে এ রায়? এমন একটা রায় হলো যেটি দিয়ে জামায়াত ও সরকার দু’পক্ষই অসন্তোষ প্রকাশ করছে।
মেহেদী হাসান জানালেন, কাদের মোল্লার বিপক্ষে যেসব অভিযোগ আনা হয়েছে, সেসব অভিযোগের প্রমাণ হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। সে জন্যই এমন একটি রায় হয়ে থাকতে পারে।
তিনি উদাহরণ দিয়ে বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে কবি মেহেরুন্নেসা হত্যার অভিযোগ আনা হয়। কাজী রোজী নামে একজনকে এ জন্য সাক্ষী হিসেবে আনা হয়। কিন্তু মেহেরুন্নেসার ওপর কাজী রোজী তার লেখা বইতে কাদের মোল্লার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি, এমনকি তার নাম পর্যন্ত উল্লেখ করেননি। অথচ নিজের বইয়ের তথ্য নিজেই অস্বীকার করে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে বলেছেন, ‘মেহেরুন্নেসা হত্যার সাথে কাদের মোল্লা জড়িত বলে’ তিনি ‘জনতার কাফেলার’ কাছে শুনেছেন।
কাদের মোল্লার মামলার রায় ঘোষণার পর মঙ্গলবার শাহবাগে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ শুরু করেন ব্লগাররা। এতে যোগ দেন অনেকে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঘটনাস্থল ঘুরে এসে জানান, শ পাঁচেক লোক সেখানে জড়ো হয়েছে। মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান ও সেখানে সংহতি প্রকাশ করেছেন।
তবে মঙ্গলবার ব্লগারদের দখলে থাকা শাহবাগ স্কয়ারের একাংশের নিয়ন্ত্রণ গতকাল সন্ধ্যা নাগাদ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দখলে চলে গেছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে টানাপড়েন চলছে। গতকাল সকাল থেকে ছাত্রলীগের সাবেক নেতারা ফেসবুকে তাদের আপডেট দিতে থাকেন এবং সেখানে হাজির হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। কেউ কেউ সেখানে হাজির হয়ে নিজেদের ছবিও পোস্ট করেছেন।
ফেসবুক ব্যবহারকীদের অনেকেই মনে করছেন কাদের মোল্লার ফাঁসি হওয়া দরকার ছিল। আবার অনেকে এর বিরোধিতা করছেন। গৎবাঁধা ধাঁচে বিরোধিতাকারী ‘রাজাকার’ হিসেবে অভিযুক্ত। পক্ষের লোকজন ‘মুক্তিযোদ্ধা’। দেশের একটি প্রভাবশালী দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে শাহবাগ স্কয়ারের খবর দেয়া হয়নি বলে সে সত্যিকারই একজন সাবেক রিপোর্টার ফেসবুকে লিখেছেন, ‘প্রথম আলো তুই রাজাকার’।
দেশের অন্যতম অনলাইন দৈনিক বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম আওয়ামী লীগের ওয়েবসাইট হ্যাকের খবরে একটি গালিকে কোট করে নিজেদের মহান করে তোলার চেষ্টা করেছে।
ফেসবুকে সংবাদমাধ্যমগুলোর কর্মীদের স্ট্যাটাস আপডেট দেখে মনে হবে, পারলে তারা নিজেরাই বিচার করেন।
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম শাহবাগ স্কয়ারের আন্দোলনের সমর্থন নিয়ে একটি জরিপ চালিয়ে তাতে নেতিবাচক ফল পেয়ে বিস্মিত হয়েছে। পরে তারা জরিপটি তুলে নেয়। দুপুরের দিকে এ জন্য বাংলানিউজ কয়েক ঘণ্টা দেখা যায়নি।
বিদেশী গণমাধ্যম চিত্র : এবার একনজরে দেখে নেয়া যাক বিদেশী গণমাধ্যমে কী খবর হয়েছে।
বিবিসি, এএফপি, এপি, রয়টার্স ও ওয়ালস্ট্রিট জার্নালের মতো সংবাদমাধ্যম নির্মোহভাবে খবরটি তুলে আনার চেষ্টা করেছে।
ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে, এ রায়ে সরকারপরে আইনজীবী থেকে শুরু করে ছাত্র, নাগরিক, মুক্তিযোদ্ধাদের সংগঠন সবাই অখুশি। বেশ কয়েকটি সংগঠন রাস্তায় নেমে রায়ের বিরুদ্ধে বিােভ দেখাচ্ছে।
ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কাদের মোল্লার বিরুদ্ধে এ রায়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে।
আলজাজিরার খবরে বলা হয়, বিতর্কিত আন্তর্জাতিক (অপরাধ) ট্রাইব্যুনাল ধর্ষণ, গণহত্যা ও হত্যার দায়ে তাকে (কাদের মোল্লা) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
লন্ডনের দ্য গার্ডিয়ানের অনলাইন সংস্করণে বলা হয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ট্রাইব্যুনালের বিচারকার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে।
ভারতের প্রভাবশালী দৈনিক হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ২০১০ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি দেশীয় আদালত। এতে আন্তর্জাতিক মানের ঘাটতি রয়েছে।
পাকিস্তানের দ্য ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধাপরাধের দায়ে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর তিনি ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেন।
বার্তা সংস্থা এএফপি লিখেছে, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ব্যাপক গণহত্যার দায়ে জামায়াতে ইসলামীর ওই নেতাকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর পরই বাংলাদেশের বিভিন্ন শহরে সহিংসতা ছড়িয়ে পড়েছে।
অনলাইন ভয়েস অব আমেরিকায় বলা হয়, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসলামপন্থী বিরোধীদলীয় এক সিনিয়র নেতা আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×