somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কুলে স্কার্ট নিষিদ্ধ!

৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রিটেনের এক স্কুলে নয় বছর বয়স থেকেই মেয়েদের জন্য স্কার্ট পরা নিষিদ্ধ করা হয়েছে।এ ঘটনায় অনেক অভিভাবক ও ছাত্রীরা আপত্তি তুলেছেন।

ইংল্যান্ডের ওয়াকউড চার্চ স্কুল সম্প্রতি ছাত্রীদের জন্য স্কার্ট নিষিদ্ধ করেছে এবং সেপ্টেম্বর মাস থেকে তাদের ট্রাউজার পরে স্কুলে আসার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ২০১৪ সাল থেকে ছাত্রীদের ব্লাউজ পরার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি ।

টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, স্কুল কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীদের জন্য একই ধরণের পোশাক চালু করতেই এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তবে তাদের এ ঘোষনায় আপত্তি তুলেছেন অনেক অভিভাবক। মাত্র নয় বছর বয়সী মেয়েরাও স্কুলে স্কার্ট পড়তে পারবে না এটা তারা মেনে নিতে পারছেন না।

এর আগে ব্রিটেনের ৬৩টি স্কুলে স্কার্ট নিষিদ্ধ করা হয়। এসব স্কুলের অধিকাংশই মাধ্যমিক পর্যায়ের।

ইংল্যান্ডের ওয়াকউড চার্চ স্কুলের প্রধান শিক্ষক ডেভিড ডাউটফায়ার এ প্রসঙ্গে বলেন, স্কুলে ছাত্রীদের মধ্যে শর্ট স্কার্ট পরার প্রবণতা বেড়ে যাওয়ায় তারা এটি নিষিদ্ধ করলেন।

তিনি টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘কিছু কিছু বড় ক্লাসের মেয়েরাও ইদানীং মারাত্মক রকম ছোট স্কার্ট পড়ে স্কুলে আসছিলো।এটা সহ্য করাটা সত্যিই খুব কষ্টকর। বিশেষ করে যখন তারা স্কুলের হলরুমের মেঝেতে বসে। এটা মোটেই শোভন দেখায় না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা বার বার বার তাদের স্কার্ট বড় করার কথা বলেছি। কিন্তু কে শোনে কার কথা। আমরা এখন ছাত্র ছাত্রীদের জন্য এক ধরণের পোষাক চালু করতে যাচ্ছি।’ উল্লেখ্য স্কুলটির বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা ৭শ ২৩। এখানকার ছাত্রীদের বয়স নয় থেকে তেরোর মধ্যে।

এদিকে স্কুলের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছেন অভিভাবকরা। ইতিমধ্যে ২০ জনের একটি দল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক টেলিগ্রাফকে বলেন, ‘আমরা ইদানীং বাচ্চাদের ওপর নানা যৌন নিপীড়নের ঘটনা শুনতে পাচ্ছি। তাই বলে নয় বছরের একটা বাচ্চা মেয়ে স্কুলে স্কার্ট পরতে পারবে না! এটা কিন্তু বাড়াবাড়ি।’

তিনি আরো বলেন, ‘তারা তো কিশোরি না, বাচ্চা মেয়ে। স্কার্ট পরতে না পারার বিষয়টিতে তারা বিস্মিত হবে।তবে টিনএজ মেয়েদের পোশাক আশাকে আরো সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি।’
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×