জামালপুরে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহত
২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জামালপুর প্রতিনিধি
নতুন বার্তা ডটকম
জামালপুর: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে জামালপুরের ইসলামপুরে রামভদ্রা বাজারে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে শাহাদাত (৩৫) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইসলামপুরে বিএনপিকর্মীরা হরতাল সমর্থনে মিছিল বের করে। অন্যদিকে আওয়ামী লীগ ও একই এলাকা থেকে হরতালবিরোধী মিছিল বের করে। মিছিল দুটি উপজেলার বটতলা এলাকার রামভদ্রা বাজারে মুখোমুখি হয়। এসময় আওয়ামী লীগ ও বিএনপি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বিএনপি কর্মীদের দায়ের আঘাতে ঘটনাস্থলে আওয়ামী লীগ কর্মী শাহাদত মারা যান।
উল্লেখ্য, নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশ থেকে ৬০ ঘণ্টার হরতালের কর্মসূচি ঘোষণা করেন জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যায় ফোনে দুই নেত্রীর আলাপকালে প্রধানমন্ত্রী হরতাল প্রত্যাহারের অনুরোধ জানালেও শেষ পর্যন্ত বিরোধী জোট এই হরতালে অনড় থাকে। হরতালের প্রথম দিন রোববার সারা দেশে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মী নিহত হন।
নতুন বার্তা/জবা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন