somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজিমপুর কমিউনিটি সেন্টার এখন গরুর খামার!

১৬ ই মে, ২০১২ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাজধানীর আজিমপুর গর্ভমেন্ট এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন কমিউনিটি সেন্টারসহ সংলগ্ন প্রায় ৬ কাঠা জমি দখল করে গরুর খামার গড়ে তুলেছেন শাসক দলের নেতাকর্মিরা। ৬২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান জামালের নেতৃত্বে এই জায়গা দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ইডেন কলেজের বিপরীতে সচিব কলোনীর জজ কোয়াটার সংলগ্ন কমিউনিটি সেন্টারের একটি অংশসহ বিশালাকার জমি দখল করে ‘মেসার্স জামাল ডেইরী’ নামে একটি গরু খামার গড়ে তোলা হয়েছে। এই ফার্মে বর্তমান ৩০টি গাভী রয়েছে।
এখানে গরু পালনের জন্য পাকা দেওয়াল ও টিনশেডের ঘর উঠানো হয়েছে। এছাড়াও প্রায় দুই কাঠা জমির উপর বহুতল বিশিষ্ট পাকা ভবন তৈরির কাজ চলছে। ভিত তৈরির পর এখন দেওয়ালর কাজ চলছে।
অনুসন্ধানে জানা যায়, খামারটি পরিচালনার দায়িত্বে জৈনক লম্বু সোহেল থাকলেও নেপথ্যে রয়েছেন মতিউর রহমান জামাল। কমিউনিটি সেন্টারের নিচতলায় দীর্ঘ ৩০ বছর ধরে ডেকোরেটরের ব্যবসা করছিল থ্রী-স্টার নামের একটি প্রতিষ্ঠান। এই জায়গা তারা কমিউনিটি সেন্টার পরিচালনা পরিষদের কাছে থেকে মাসিক ভিত্তিতে ভাড়া নিয়ে তাদের কার্যক্রম চালাতো। কিন্তু ক্ষমতাসীন দলের এই নেতা এই প্রতিষ্ঠানটিকে উচ্ছেদ করে স্বদেশ নামে নিজে ডেকোরেটর ব্যবসা শুরু করেছেন। কমিউনিটি সেন্টারের যাবতীয় কাজ এখন বাধ্যতামূলক স্বদেশ ডেকোরটরকে দিয়েই করাতে হয় বলে জানাগেছে।
সচিব কলোনীতে এ ধরণের দখলযজ্ঞ চললেও প্রশাসনের নিরব ভূমিকায় হতবাক এলাকার মানুষ। তবে কেউই জামালগ্রুপের ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। এলাকাবাসীর বক্তব্য, জামাল ক্যাডার নিয়ে চলাফেরা করেন। তাই এব্যাপারে কিছু বললে জীবননাশের আশংকা রয়েছে। পেশাগত পরিচয় গোপন রেখে এই প্রতিবেদকের জামাল ডেইরী ফার্মের ম্যানেজার সুমনের সঙ্গে কথা হয়। তিনি জানান, জায়গা ভাড়া নিয়ে মতিউর রহমান জামাল খামার করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে পূর্তসচিব ও গর্ভমেন্ট এমপ্লয়ী কমিউনিটি সেন্টারের সভাপতি ড. খন্দকার শওকাত হোসাইন জানান, ‘এই জায়গা কাউকে লিজ দেওয়া হয়নি। এখানে অবৈধভাবে খামার ও স্থাপনা গড়ে তোলা হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য গণপূর্তের প্রধান প্রকৌশলীকে বলা হয়েছে।’
গণপূর্তের আজিমপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী উত্পল কুমার দে জানান, ‘জায়গাটি কিভাবে বেদখল হলো কমিউনিটি পরিচালনা পরিষদের কাছে তা জানতে চাওয়া হয়েছে। তাদের জবাব পাওয়ার পর আমরা উর্ধ্বতন কর্তৃৃপক্ষকে জানাবো। নির্দেশ পেলে আধাঘন্টার মধ্যে দখলদারদের উচ্ছেদ করে দেব।’
এ বিষয়ে মতিউর রহমান জামাল বলেন ‘কমিউনিটি সেন্টার পরিচালনা পরিষদের কাছ থেকে লিজ নিয়ে খামার করেছি। মাসে মাসে ভাড়াও পরিশোধ করছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক সম্ভাব্য এক কাউন্সিলর প্রার্থী এ প্রসঙ্গে বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সরকারি-বেসরকারি জমি, দোকান পাট দখলে বেপরোয়া ্হয়ে উঠেছেন মতিউর রহমান জামাল। তার ভয়ে কেউই প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।’
জানা যায়, তত্বাবধায়ক সরকারের আমলে জালাল ভারতে পালিয়ে ছিলেন। মহাজোট সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর দেশে ফিরে আসেন। এখন নিজেকে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্যপ্রার্থী বলে প্রচারণা চালাচ্ছেন।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

×