হয়তো আমার মত আরো অনেকেই আছেন যারা বিশ্বাস করেন যে, বিএনপি নামক সদা উচ্ছ্বল, তরতাজা, কর্মঠ, দেশের ছেলে-বুড়ো সব মানুষ যার নাম জানে, এ দেশের অর্ধেক মানুষ যাকে ভোট দেয়, সেই দলটি এখন বিছানাগত, কী যে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তা কেউ জানে না। বড় বড় ডাক্তার, এক্সপার্টরা দেখলো, বিদেশ থেকেও দামি দামি দাওয়াই আনা হলো - কিন্তু কিছুতেই কিছু হলো না। সর্বশেষ ঢাকা ইউনিভার্সিটির মত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলরকে দিয়ে কোরামিন পর্যন্ত প্রয়োগ করা হলো, যদি বা উঠে দাড়াতে পারে। কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ। এখন আর চিকিৎসার ভার কেউ নিতে চাচ্ছে না, শুধু পানিপড়ার ওপরে চলছে। এভাবে আর কতদিন এ দলটিকে বাঁচানো যাবে তার কোনো ঠিক নাই। কেউ কেউ আফসোস করে বলছে, হায়াত নাই তাই এই অবস্থা। আমি বিএনপি করি না, কিন্তু প্রতিবেশি হিসেবে তো মায়া নামক একটা জিনিস আছে অন্তরে, সেটা বিএনপি'র জন্য অবশ্যই আছে। আমি মন থেকেই আর দেশের স্বার্থে বিএনপি'র এভাবে অকালমৃত্যু হোক তা কামনা করি না। বিশ্বাস করতেই কষ্ট হয় যে, সেদিনের সেই জনপ্রিয় দলটি আজ জটিল ও কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুণছে। মানুষের চেয়ে যে দল বড়। সেই দলের অবর্তমানে যে দেশের ভবিষ্যত অন্ধকার। যাক, আমার এ কষ্টের কথা আমি কার কাছে বলবো?
আলোচিত ব্লগ
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।