আমাদের খুব ভালো কনফিগারেশনের কম্পিউটার যখন খুব স্লো হয়ে যায় বা স্লো কাজ করে তখন আমার মনে হয় আমাদের মেজাজ খুব স্পীডি হয়ে যায়, তাই না? হ্যা মনে তো হয় তাই। আর এই সমস্যা সমাধানের জন্য কিছু টিপস আছে যে গুলো আপনি ফলো করলে আপনার কম্পিউটার খুব গতিশীল হবে বলে আমার মনে হয় তাই একবার হলেও এই টিপস গুলো মনে রাখবেন ও ফলো করবেন।
১. যে কোন এপ্লিকেশান চালুর আগে সঠিকভাবে বুট-আপ এ সময় দিন।
২. নিয়মিত রিফ্রেশ করুন, তাতে অব্যবহৃত ফাইল র্যাম থেকে মুছে যাবে।
৩. ডেস্কটপের ওয়ালপেপার ছোট সাইজের/ কম রেজুলেশানের করুন।
৪. ডেস্কটপের আইকন সাজানোর কোন প্রয়োজন নেই।
৫.সব সময় রি-সাইকেল বিন খালি রাখুন।
৬. ইন্টারনেট টেম্পরারি ফাইল যেমন কুকিস, ক্যাশ ইত্যাদি নিয়মিত মুছুন
৭. নিয়মিত(১৫ বা ৩০দিনে) হার্ড-ডিস্ক ড্রাইভ ডিফ্রেগ করুন।
৮. সফটওয়ার ইনষ্টল করুন ২টি ড্রাইভে। কারন সি ড্রাইভের ফ্রি স্পেস ভার্চুয়াল মেমরি হিসেবে কাজ করে যখন র্যাম ফুল ইউজ হয়।
৯. সফটওয়ার সেটাপের সময় ট্রে আইকন এবং অটো লোড এই দুইটা অপশন ডিজেবল করুন।
১০. ময়লা ও ধুলাবলিমুক্ত রাখুন পিসিকে। প্রয়োজনে নিয়মিত পরিষ্কার করুন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




