somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চরমপত্র: ১৯৭১ এ দ্যাশের গন্ডোগোল বিত্তান্ত!

২৬ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আঁই বিম্পী করি। আঁর চৌদ্দ গুষ্টি বিম্পী। আম্লীগ আর ভারত আমরার জানের দুশমুন। পাকিস্তান আমরার দুশমনের দুশমন -- হের লাইগ্যা অহন জানের জান।

১৯৪৭ সালে পাকিস্তান হওনের পরে হেতারা আমগো অনেক জ্বালাতন করতাছিল। আর্মিগো মাইদ্যে হেতারা আমগো উপরে জব্বর খবরদারি করত। পাবলিকের উপরেও করত মাজেমইদ্যে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিরা আমগো নিরীহ জনগনের উপরে ঝাপাইয়া পড়ে। এই খবর শুন্যাই আমরার নেতা জিয়াউর রহমান কালুর ঘাট বেতার দখল কইল্ল। জব্বর ফাইট হইছিল। হেরপর জিয়া সাবে ২৬ মার্চ ১২:০১ মিনিটে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে স্বাধীনতার ঘোষনা দিছিল। শুরু হইল জব্বর লড়াই। আম্লীগ ভারতরে ডাইক্কা আনল, জিয়া সাবের কাছ থন দেশ কাইড়া নেওনের লাইগ্যা। আমরার জনগন প্রায় পাকিস্তানীদের হিল্লা কইরা ফেলছিলাম, কিন্তুক ভারত শেষ কয় দিন একটু বোমটোম ফুডাই পাকিস্তানীদের হারাইছে বইল্লা দাবী করল। হেরপর হেতারা আর দখল ছাড়ে না। আইনা জোর কইরা বসাইয়া দিল মজিবররে। মজিবর দেশে ফিরলে জিয়া হেতেরে কইল ভারত আর্মী ফেরত নিতে হবে। এই লইয়া বড়ই গ্যানজাম বাঁধল দুইজনের মধ্যে। মজিবর জিয়ারে সেনাবাহিনী থেকে সরাইয়া দিতে লাগছিল। কিন্ত পারল না। জিয়া ভিতরে ভিতরে সিদ্ধান্ত লইল বাংলাদেশরে সত্যিকার দখল মুক্ত কত্তে হবে। ১৯৭৫ সালের ১৫ অাগষ্টে মজিবররে সরাইয়া দেওনের পরে আরো কিতা কিতা কইরা ৭ই নভেম্বর জিয়া সাবে ক্ষমতা লইলেন। বাংলাদেশ সত্যিকার স্বাধীন হইল। জিয়া সাবে ১৯৭১ এ নিজেরে রাস্ট্রপতি বইল্লা যে ঘোষনা দিছিলেন তা বাস্তব রূপ পাইল।

যাইহোক এই হইল আমরার কাছে দেশের ইতিহাস। কি ঘটিছে এডিদি রাজনীতি অয় না। আঁই যা বিশ্বাস করি হেইডাই আসল কতা। অামগো কাছে সত্যি অইল মেজর জিয়া জাতির পিতা। এর মাইদ্যে মজিবর আসে কেমতে। জিয়া সাবে পাশে দাড়ায় ছিল। আর তারিক ভাইজানের হাতে ছিল মাইক্রোফোন। পরথম ঘোষনাডা অবশ্য তারিক ভাইজানই দিছিল -- কিন্তুক ঐডা পোলাপানের ঘোষনা বইল্যা কেউ গনে নাই আর কি। বাপে কিছু করতে চাইলে যেমতে কোলে থাকা পোলা আগে আগে করে এমতে। এই বার খেমতা পাইলে আমরা ৭ই নভেম্বর ১৯৭৫ বিজয় পালনের চেষ্টা লমু -- আসল মুক্তি তো ঐ দিন। আমরার স্বাধীনতা ঘোষনা হইছে ২৬ মার্চ, জিয়া সাবে দিছে। ৯মাস যুদ্ধ কইরা পাকিস্তানীদের খেদাইছি ১৬ ডিসেম্বর। হের পর ভারত আর্মীরে খেদাইছি ২ মাসে। হেরপর ভারতের দালালদের খেদাইছি ১৫ আগষ্ট। ৭ই নভেম্বর চুড়ান্ত বিজয় আইছে। তয় ভারতের দালালদের মারতে গিয়ে আমরার আবার পাকিস্তানের দালাল রাজাকারদের আনতে হইছে। কিন্তু চুড়ান্ত বিজয় লাভ করতে অইলে এইরম এট্টু আধটু কোন ব্যাপার না।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ও আমরা কেনো ক্ষমা চাইবো‼️আমরা’তো বিচার করে শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ॥

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৫



লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।

সব মানুষ একই রাজনৈতিক আদর্শে... ...বাকিটুকু পড়ুন

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

পানির ক্যানভাসে ডুবন্ত শহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৯



প্রতিবেদক: আশরাফুল ইসলাম
স্থান: প্রবর্তক মোড়, চট্টগ্রাম
সময়: সকাল ১০টা ৩০ মিনিট


ক্যামেরার লাল বাতিটা জ্বলছে। লেন্সের ওপর বৃষ্টির ছোট ছোট কণাগুলো অবাধ্য হয়ে জমছে। আমি মাইক্রোফোনটা শক্ত করে ধরে লেন্সের দিকে তাকালাম।... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

×